চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশের প্রতি যত্নশীল হতে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
পরিবেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিবেশের প্রতি
যত্নবান হতে বলে বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণে অংশগ্রহণের আহ্বান
জানিয়েছেন। তিনি বলেন, ‘মানুষের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাদের
পরিবেশকে ভালবাসতে হবে এবং তা রক্ষা করতে হবে।’

বুধবার বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী এমন আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বর্ষাকালে সবাইকে অন্তত একটি ফলজ, একটি বনজ এবং একটি ওষুধি গাছের চারারোপণে তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

Banglabid

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষক লীগের সাবেক সভাপতি একেএম রহমত আলী, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শুরুতেই কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাসুল হক রেজা ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান।

Reneta

উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকেই কৃষক লীগ প্রতিবছর বর্ষার মওসুমে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিভিন্ন জেলার সেরা বৃক্ষরোপণকারীদের পুরস্কৃত করেন এবং বাংলাদেশ কৃষক লীগ নেতৃবৃন্দের মাঝে গাছের চারা বিতরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃক্ষরোপণ কর্মসূচি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাট-বলে সাকিবের ভেলকি

পরবর্তী

২২ জুন থেকে ট্রেনের আগাম টিকিট

পরবর্তী

২২ জুন থেকে ট্রেনের আগাম টিকিট

ইমপ্রেস টেলিফিল্মের ‘দ্য হাউস’ বিশেষ সম্মানে ভূষিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT