চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিবেশবান্ধব ঢাকা গড়তে বৃক্ষরোপণ অব্যাহত থাকবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশ
A A

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেছেন: মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতিমধ্যে আমরা দেড় কোটি গাছ লাগিয়েছি। ঢাকার পরিবেশ রক্ষায় এবং পরিবেশ বান্ধব ঢাকা গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার রাজধানীর টিকাটুলির অভয় দাস লেনস্থ সেন্ট্রাল উইমেন্স কলেজ মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

দেলোয়ার হোসেন বলেন: গত ৪ মাস ধরে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি। আমরা একটা কথা বলে আসছিলাম, যতদিন পানির প্রাপ্যতা অর্থাৎ যত দিন আমরা বৃষ্টি পাবো ততদিন বৃক্ষরোপণ করে যাবো। সেই ধারাবাহিকতায় আমরা বৃক্ষরোপণ করে যাচ্ছি।

Banglabid

তিনি বলেন: দেশের পরিবেশে রক্ষার জন্য বিশেষ করে ঢাকার পরিবেশ বিপর্যয় কাটিয়ে উঠার জন্য আজকে যে ক্ষুদ্র পরিসরে বৃক্ষরোপণ করলাম; এটাও মানুষের নিঃশ্বাস নেয়ার জন্য উপায় হতে পারে। এভাবে আমরা সারাদেশে বৃক্ষরোপণ করে চলছি।

দেলোয়ার হোসেন আরও বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য কাজ করেছেন, আমরাও মানুষের জন্যই সারাদেশে বৃক্ষরোপণ করে চলছি। এটা শুধু আওয়ামী লীগের জন্য নয়। সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, সেটা চিন্তা করেই জননেত্রী শেখ হাসিনা বলেছেন। আমরা তার আহ্বানে বৃক্ষরোপণ করে যাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য উৎপল সাহা, মিজানুর রহমান রুবেল, কলেজের প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিসহ কলেজের শিক্ষকবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অপরাজেয় মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন

পরবর্তী

টাইগারদের অনুশীলন বন্ধ রাখছে বিসিবি

পরবর্তী

টাইগারদের অনুশীলন বন্ধ রাখছে বিসিবি

ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে এমসি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT