চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নৌবাহিনীর মসজিদে হামলা বিএনপি-জামায়াতেরই নাশকতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে হামলার ঘটনা বিএনপি-জামায়াতের নাশকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। শনিবার বেলা সাড়ে ১১টায় উদয়ন স্কুলে বঙ্গবন্ধু মেধাবৃত্তি ফাউন্ডেশনের লিখিত পরীক্ষা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যেদিন থেকে যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে সেদিন থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে তারা (বিএনপি-জামায়াত) এখন চোরাগুপ্তা হামলা শুরু করেছে। এমনকি তারা বিদেশি নাগরিকদের হত্যা করেছে। এ হামলা তাদেরই নাশকতার অংশ।

হানিফ আরও বলেন, এসব হামলায় তাদের লক্ষ্য একটাই – যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। দেশকে অস্থিতিশীল, জঙ্গি-রাষ্ট্র বানানো এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, বর্তমান সরকারের উন্নয়ন পছন্দ করে না তারাই এগুলো করছে। এটা স্পষ্ট প্রমাণিত বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে এগুলো করছে। এগুলো করে তারা বিচার বন্ধ করতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।

Banglabid

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মাহাবুব উল আলম বলেন, ‘পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক একাত্তরে ছিন্ন হয়েছে। বর্তমানে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকলেই কী আর না থাকলেই কী। তাদের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক থাকবে কিনা সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি বাংলাদেশের জনগণ একাত্তরেই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে।’

বঙ্গবন্ধু ফাউন্ডেশন বৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, ২০০৫ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশ ও জাতির সঠিক ইতিহাস তুলে ধরা হয়।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনএস ঈশা খাঁ ঘাঁটি ও নৌবাহিনীর হাসপাতাল এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আরো কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় নৌবাহিনীর দুই সদস্যকেও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে আবাসন মেলা শুরু ২৩ ডিসেম্বর

পরবর্তী

শতবর্ষ উদযাপন করলো ঐতিহ্যবাহী ‘নবকুমার ইন্সটিউশন’

পরবর্তী

শতবর্ষ উদযাপন করলো ঐতিহ্যবাহী 'নবকুমার ইন্সটিউশন'

৮ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ

সর্বশেষ

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT