চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার ভূমিকম্পে যেসব জায়গায় ফাটল ধরল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির সঙ্গে একাধিকবার শীর্ষ পর্যায়ের আলোচনায় বসেও বার্সেলোনা কর্তৃপক্ষ নেইমারকে নিতে পারেনি। শেষ খবর, দুই ক্লাবের তরফে দেনা-পাওনায় মতের মিল হয়নি। ফলে সমস্ত কিছুই ইঙ্গিত দিচ্ছে যে, নেইমার নাটক শেষ হয়ে গেছে। অন্তত শীতকালীন দলবদল পর্যন্ত তাকে পিএসজিতেই থেকে যেতে হচ্ছে।

ক্লাবের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে এনে ফেললেও নেইমার তার প্যারিসে থাকার ব্যাপারটা পরিবারের সকলকে জানিয়েও দিয়েছেন। তবে ফরাসি রাজধানী এবং কাতালোনিয়া উভয় ক্ষেত্রেই এই নাটকের প্রভাব থাকবে।

নেইমার নাটকের ফলে যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে তা অনেক সম্পর্কের উপর প্রভাব ফেলেছে। বিশেষত সমর্থকদের সাথে, তবে পিএসজি এবং বার্সেলোনা উভয়ের খেলোয়াড়ের সাথেই ফাটলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর থেকে নেইমারকে তার স্বাভাবিক জীবন আবার শুরু করতে হবে এবং সেটা এমনভাবে যেন কোনো কিছুই হয়নি।

Banglabid

বার্সেলোনায় ফাটল
বার্সেলোনার ক্ষেত্রে নেইমার ভূমিকম্পের প্রভাব স্পষ্ট। কিছু অনুরাগী ক্লাবের বোর্ডের প্রতি সন্তুষ্ট ছিলেন না, কারণ তারা বুঝতে পেরেছিলেন যে, তার (নেইমার) আগমন সম্ভবত ক্লাবকে আর্থিকভাবে বিপদগ্রস্ত করবে। অন্যরা আবার নেইমারের ফিরে আসাকে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমারের সাথে বিখ্যাত এমএসএন ‘ত্রিফলার’ পুনর্মিলন করার সুযোগ হিসাবে দেখেছেন। পাশাপাশি বিশ্ব ফুটবলে সর্বাধিক বিপণন যোগ্য খেলোয়াড়কে সাইন ইন করার একটি সুযোগ হিসাবেও দেখেছেন অনেকে।

নেইমারের জন্য অফিসিয়ালি যেসব প্রস্তাব দেয়া হয়েছিল সেগুলো দলের স্কোয়াডে স্পষ্টতই নেতিবাচক অর্থে প্রভাব ফেলেছে। বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড় তাদের নাম নেইমারের প্রস্তাবের আলোচনায় দেখেছেন- ইভান রাকিটিচ, নেলসন সেমেদোও, উসমান ডেম্বেলে, স্যামুয়েল উমতিতি, জ্যান-ক্লেয়ার টোডিবো এবং আর্থার মেলো। তবুও এখন তাদের এমন আচরণ করা উচিত যেন কিছুই হয়নি, যেমনটা প্যারিসে করতে হবে নেইমারকে। তবে সেটা করা সহজ কাজ হবে না।

প্যারিসে ফাটল
প্রথম শিকার হলেন নেইমার নিজে, যিনি ক্যাম্প ন্যুতে ফিরে যাওয়ার ইচ্ছা কখনো আড়াল করেননি। তার ইচ্ছার বিরুদ্ধে এবং বৈরী পরিবেশে এখন তাকে প্যারিসে থাকতে হবে (কমপক্ষে জানুয়ারি পর্যন্ত)। পিএসজির কট্টর সমর্থকরা ইতিমধ্যেই ২৭ বছরের তারকার বিরুদ্ধে অপ্রিয় এবং বিরূপ ব্যানার নিয়ে তাদের অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করেছে। গত ১১ আগস্ট লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচের সময় পিএসজির স্টেডিয়াম পার্ক ডেস প্রিন্সেসে নেইমারের বিরুদ্ধে স্লোগানও শোনা গেছে।

Reneta

ক্লাব সমর্থক এবং ব্রাজিলিয়ান তারকার মধ্যে শান্তিচুক্তির অনুপস্থিতি দল এবং প্রধান কোচ থমাস টুখেলের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, যারা নেইমারকে ট্র্যাকে ফেরার জন্য অভিনন্দন জানাবে এবং সেইসঙ্গে এই মৌসুমে পিএসজিকে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে মনোযোগ ফিরিয়ে নিতে হবে।

জার্মান কোচ বুঝতে পেরেছিল যে, তিনি তার নাম্বার টেনকে হারাতে চলেছেন এবং পাওলো দিবালার সাথে খুব বেশি সংযুক্ত থাকার সঙ্গে তিনি অন্যান্য বিকল্পের বিষয়েও চিন্তাভাবনা করেছেন। তবে এখন অন্যকোনো খেলোয়াড়কে জায়গা না দিতে হওয়ায় নতুন মৌসুমের প্রচার পরিকল্পনায় আগের স্থানে ঠিক থাকতে হবে।

তারপরে আছেন কাইলিয়ান এমবাপে। ফরাসি তারকার নেইমারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং খোলামেলাভাবে জানিয়েছিলেন যে তিনি চেয়েছিলেন নেইমার থাকুক, তবে অবশ্যম্ভাবী ভাবেই এখন তাকে ব্রাজিলিয়ান সুপারস্টারের সাথে স্পটলাইট ভাগ করে নিতে হবে।

গত মৌসুমের শেষের দিকে এমবাপে প্রকাশ্যেই পিএসজিতে আরও দায়িত্বের জন্য অনুরোধ করেছিলেন। যেটাকে কেউ কেউ অন্য আলোচনা সরানোর কৌশল বলেছিলেন। তবে বাস্তবে তিনি (এমবাপে) কেবল পার্ক ডেস প্রিন্সেসের তারকা হতে চেয়েছিলেন। আসলে এমবাপে আইফেল টাওয়ারের ছায়ায় পিএসজির একমাত্র এবং প্রশ্নাতীত তারকা হতে চান।

তারপর থেকে ক্লাব নিজেরাই ২০ বছরের তারকার চাওয়াকে বিশেষ করে তুলতে চেষ্টা করেছে। পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি নেইমারের ব্যাপারে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে বলেছিলেন, তার আচরণ আর গ্রহণযোগ্য হবে না, ‘তাকে এখানে সই করতে কেউই বাধ্য করেনি।’

যদিও এখন যেকোনো সম্ভাব্য চুক্তিতে জড়িত তিনটি দল- নেইমার, পিএসজি এবং বার্সেলোনাকে সামনের দিক যে ভূমিকম্প আসছে তার মোকাবেলা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখলে প্রকৃতিও আমাদের প্রতি সদয় হবে’

পরবর্তী

‘ইনশাআল্লাহ’ নিয়ে আলোচনায় শাহরুখ-সালমান

পরবর্তী

‘ইনশাআল্লাহ’ নিয়ে আলোচনায় শাহরুখ-সালমান

চাকরির ইন্টারভিউয়ে ‘বেতন’ প্রসঙ্গে কথা বলবেন যেভাবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT