চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলামে উঠছে সৌদি বিলিয়নিয়ারের সম্পদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ঋণ খেলাপির দায়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত সাময়িকী ফোর্বসের ১০০ জন বিলিয়নিয়ারের তালিকায় থাকা সৌদি আরবে ধনকুবের মান আল সানেয়ারের সম্পদ নিলামে তুলতে যাচ্ছে দেশটির সরকার।   

ধারণা করা হচ্ছে, আগামী ২ ডিসেম্বর নিলামে উঠতে পারে তার নামে থাকা সব সম্পদ। এর মধ্যে তার রিয়েল এস্টেট কোম্পানিও রয়েছে।

সৌদি আরবের পূর্ব প্রদেশ খোবার শহরে অক্টোবরের শেষ সপ্তাহে ওই বিলিয়নিয়ারের সম্পদ নিলাম উঠানোর কথা থাকলেও ঋণদাতাদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় নিলামের ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ।

ঋণ খেলাপের দায়ে গত বছরে তাকে আটক করা হয়। ২০০৯ সালে তার কোম্পানি সাদ গ্রুপ ঋণে পরলে সে ঋণদাতার পাওনা টাকা পরিশোধ করেনি।

ঋণদাতা দীর্ঘ নয় বছর ধরে টাকা পরিশোধের জন্য সাদ গ্রুপকে সময় দিয়ে আসছে।  কিন্তু সাদ গ্রুপ সেই পাওনা টাকা এখন পর্যন্ত পরিশোধ করেনি। চলমান এই ঋণ বিতর্ক সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী ঋণ বিতর্ক।

স্থানীয় মাশরেক ও আন্তর্জাতিক বিএনপি প্যারিবাস ও সিটি ব্যাংক প্রত্যেকেই সাদ গ্রুপের কাছে ১ বিলিয়ন সৌদি রিয়াল পাওনার কথা দাবি করে।

সব মিলিয়ে সাদ গ্রুপের কাছে প্রায় ১৬ বিলিয়ন রিয়াল পাওনার দাবি উঠেছে বলে রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

বিরোধ নিষ্পত্তি নিযুক্ত ইত্তেকান অ্যালায়েন্স এই মাসেই পাঁচ নিলামের মাধ্যমে ঋণের প্রায় ১০- ১৫% পরিশোধ করার কথা জানিয়েছে।  প্রথম নিলাম খোবার এবং দাম্মামে অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে প্রথম নিলাম থেকে ১৯০ মিলিয়ন রিয়াল আসতে পারে।

তবে খোবার শহরে আটক থাকা সানেয়ার সম্পদ নিলামে উঠার পর জেল থেকে মুক্তি পাবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

সাদ ও  হামাদ আল- গাজাবি ২০০৯ সালে ব্যাংকের কাছে প্রায় ২২ বিলিয়ন ঋণ অপরিশোধিত রাখেন। যা সৌদির ইতিহাসে এটাই সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি।

ট্যাগ: ঋণ কেলেঙ্কারিঋণ খেলাপিবিলিয়নিয়ারসেমি লিডসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পূর্ণতার পথে একাদশ জাতীয় নির্বাচন

পরবর্তী

গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
ফাইল ফটো

গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

ছাত্রলীগের হৃদয়ে আশ্রয় পেল হৃদয়

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT