বাংলাদেশ

গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

ফাইল ফটো

নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টসহ সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি বলেছেন, সব দলের অংশগ্রহণের ফলে গণতান্ত্রিক ধারা আরো শক্তিশালী হবে।

ওবায়দুল কাদের জানিয়েছেন, ইসি নির্বাচন পিছালে আমাদের আপত্তি নেই।

২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নব নির্মিত কেন্দ্রীয় কার্যালয়ের নবম তলায় সংসদীয় দলের সভার শুরুতেই সংলাপের বিস্তারিত তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রায় ৭০টি দল ও জোটের সঙ্গে দীর্ঘ সংলাপ করেছেন তিনি। এর ফল হিসেবে ঐক্যফ্রন্ট সব রাজনৈতিক দল যে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে তাকে তিনি স্বাগত জানান।

আওয়ামী লীগের সংসদীয় দলের এই সভায় সোমবার সন্ধ্যা পর্যন্ত দলের মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়া এবং যারা মনোনয়নপত্র কিনেছেন তাদের সঙ্গে ১৪ নভেম্বর বেলা ১১টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাক্ষাৎকারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় দলীয় মনোনয়ন এবং ১৪ দল, মহাজোটসহ নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ওবায়দুল কাদের জানান, নির্বাচন পেছানোর কোনও দাবি করেনি আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, কী ধরনের জোট নিয়ে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে সে বিষয়ে সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হবে।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

বিষয়:আওয়ামী লীগ ঐক্যফ্রন্ট নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…