চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণতার পথে একাদশ জাতীয় নির্বাচন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২৬ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

অবশেষে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বহু প্রত্যাশিত ঘোষণা শোনা গেল আজ। দেশ ও জাতির কাছে আশার বাণী নিয়ে এসেছে সেই ঘোষণা। ক্ষমতাসীন দল এবং মহাজোটের বাইরে অন্যদলগুলো বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে পাঁচ বছর আগে নির্বাচন বর্জন করা বিএনপিও থাকছে নির্বাচনে। নিঃসন্দেহে জাতির জন্য তা শুভ সংবাদ। শুধু তাই নয়, বড় এক উদ্বেগ উৎকণ্ঠারও অবসান।

এরই মধ্যে একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিনার। ২৩ ডিসেম্বর হতে সেই নির্বাচন। যদিও নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ছিল অঘোষিত শঙ্কা। সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে কিনা-এই সংশয় দূর হলো জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের ঘোষণায়।

রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসের নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেন। তার মিনিট পনের আগে বিএনপির নেতৃত্বে থাকা ২০ দলীয় জোটও নির্বাচনে অংশ নেবে বলে জানান জোট নেতা কর্নেল (অবঃ) অলি আহমেদ। যদিও দুটি জোটের পক্ষ থেকেই জানানো হয়েছে, তাদের ঘোষিত সাত দফা দাবি থেকে তারা পিছু হটবেন না।

দশম জাতীয় সংসদ বর্জনের দুঃখজনক ঘটনার পর এবারের নির্বাচন নিয়ে আশার আলো দেখছে জনগণ। কেননা বিএনপি ও তাদের সমমনা দলগুলো বয়কটের মুখে সেই নির্বাচন হয়েছিল একপেশে। ১৫৪ জন্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সেই নির্বাচনে সহিংসতাও কম হয়নি।

নির্বাচন ঠেকাতে দীর্ঘদিনের টানা হরতাল, অবরোধের মধ্যে চলে আগুন সন্ত্রাস। সারাদেশে যা এক ভয়াল নৈরাজ্যকর পরিবেশ তৈরি করেছিল। নিহত হয়েছিল কয়েক’শ মানুষ। বলতে গেলে সেই সময় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই আতংকের ক্রান্তিকাল শেষ হয়েছিল।

তিক্ত সেই অভিজ্ঞতার পর এবারের নির্বাচনে সকল দলের অংশ গ্রহণ নিশ্চিত হওয়ায় মানুষের মনে একরকম স্বস্তি ফিরেছে। কেননা একদিন আগেও তাদের চিন্তা ছিল এই নির্বাচনও গত নির্বাচনের মত একতরফা হবে কিনা? আবারো সেই আগুন সন্ত্রাসের মুখে পড়তে হবে কিনা জাতিকে? কিংবা রাজনীতির বাইরের কোনো পক্ষ সুযোগ নেবে কিনা?

Reneta

আজকে সেইসব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। প্রধান দুটি জোটই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। যদিও তারা ঘোষিত তফসিল বাতিল করে নির্বাচন একমাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। এতে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও।

আমরা মনে করি, একটি অবাধ-সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন এই প্রস্তাব বিবেচনা করে দেখবে। কারণ সবদলকে নির্বাচনে আনাই বড় কথা। তাতে নির্বাচন কমিশনের মর্যাদাও বাড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় ঐক্যফ্রন্টনির্বাচন কমিশনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মী-অ্যাম্বুলেন্স নেই, ছেলেকে স্ট্রেচারে হাসপাতালে নিলেন বাবা-মা

জুন ৭, ২০২৬

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

জুন ৭, ২০২৬

পটুয়াখালীতে জেলের রহস্যজনক মৃত্যু

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT