চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতিতা নারীর নিরাপত্তা নিশ্চিত ও ভিডিও অপসারণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

নোয়াখালীর বেগমগঞ্জের নারী নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের  (বিটিআরসি) প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া নির্যাতিত নারী ও তার পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীর এসপির প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Banglabid

এছাড়া আদালত ওই নারীর নিরাপত্তা, জবানবন্দি, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ সার্বিক ঘটনায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কোনো অবহেলা আছে কি না, তা অনুসন্ধানে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করে দিয়েছে হাই কোর্ট। জেলার সমাজ সেবা কর্মকর্তা ও চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষকে এই কমিটিতে রাখা হয়েছে। আর এই কমিটিকে আগামি ১৫ কর্মদিবসের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর এবিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালত তার আদেশে নির্যাতনের ঘটনায় করা ফৌজদারি মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে আগামী ২৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এবং এবিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

এদিকে হাইকোর্ট আজ রুলও জারি করেছেন।রুলে, দুর্বৃত্তদের হাত থেকে ওই নারীকে রক্ষায় এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ থানার অন্যান্য কর্মকর্তাদের অবহেলার থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। আগামি দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, ডাক ও টেলি যোগাযোগ সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান, নোয়াখালীর জেলা প্রশাসক, বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Reneta

নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ চেয়ে সোমবার হাইকোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আব্দুল্লাহ আল মামুন। সে আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে এবিষয়ে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী জেড আই খান পান্না, ইয়াদিয়া জামান, মো. আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী রাশিদা চৌধুরী নিলু, জামিউল হক ফয়সাল,মো. মাইনুল ইসলাম, তানজিব আল ইসলাম ও আইনজীবী মো. ফারুক হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। শুনানির শুরুতে আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘নির্যাতিতা ওই নারীর সাথে যে ঘটনাটি ঘটেছে তা জঘণ্যতম অপরাধ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি হতে হবে। সে জন্য এ মামলাটিকে উচ্চ আদালত তার পর্যবেক্ষণে রাখতে পারেন।’

আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি সাক্ষ্য হিসেবে তা সংরক্ষণ করা যেতে পারে। তবে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অপসারণ করা দরকার। কারন এর সাথে দেশের ভাবমূর্তি জড়িত।’

শুনানিতে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এ ধরনের অমানবিক ঘটনায় সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। তাই এইসব ঘটনার প্রেক্ষাপটে মনোবিশেষজ্ঞদের মতামত নেওয়া দরকার। কারন, তাদের মতামত নিয়ে দেখা উচিত যে, কেন এধরনের ঘটনা বাড়ছে।’

আইনজীবী জ্যেতির্ময় বড়ুয়া বলেন, এ ধরণের নির্মুম ঘটানা সারা দেশেই ঘটছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ও ঘটনায় জড়িতরা পার পেয়ে যাচ্ছে। তাই উচ্চ আদালতের তাৎপর‌্যপূর্ণ আদেশের মাধ্যমে একটি উদাহরণ তৈরি হওয়া দরকার।’

এছাড়া শুনানিতে নোয়াখালীর মেয়ে ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী নিলু বলেন, ‘এ ঘটনার বিচারের দিকটি হাইকোর্ট ফলোআপে রাখলে বিষয়টি ভীন্নখাতে প্রবাহিত হওয়ার সুযোগ থাকবে না।’

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে বিভৎস নির্যাতন, ধর্ষণ চেষ্টা এবং ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ৯ জনকে আসামি করে দুটি মামলা করেছেন নির্যাতিতা নারী। এর মধ্যে একটি মামলা করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। আর অপর মামলাটি করা হয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। দুটি মামলাতে ৯ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- বাদল, মো. রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। এদের সবার বাড়ি বেগমগঞ্জে। এছাড়া মামলার এজাহারে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের নাম উল্লেখ রয়েছে। এদিকে আসামিদের মধ্যে রহিম ও রহমত উল্যাকে নোয়াখালী থেকে আর ঢাকা থেকে বাদলকে ও নারায়ণগঞ্জে থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারের ওই নারী অভিযোগ করেছেন যে, ‘গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ঘটা এই ঘটনার সময় তার স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তারা ঘটনার ভিডিওচিত্র ধারণা করেন। এরপর গত এক মাস ধরে তারা এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার কথা বলে তাঁকে অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু তিনি অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে ভিডিওটি ছেড়ে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীনির্যাতনহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

পরবর্তী

ধর্ষণসহ নারী নির্যাতন ইস্যুতে সরকার দায় এড়াতে পারে না: কাদের

পরবর্তী
ফাইল ছবি

ধর্ষণসহ নারী নির্যাতন ইস্যুতে সরকার দায় এড়াতে পারে না: কাদের

তাসকিনের তিন উইকেট, ইমরুল-মাহমুদের ফিফটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT