চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের তিন উইকেট, ইমরুল-মাহমুদের ফিফটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম প্রস্তুতি ম্যাচে তাসকিন আহমেদ শিকার করেছিলেন তিন উইকেট। দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠলেন এ পেসার। দারুণ বোলিংয়ে ম্যাচ শুরুর সকালেই ফেরান সাইফ হাসান (৭) ও নাজমুল হোসেন শান্তকে (২)। পরে ফিফটি তোলা ইমরুল কায়েসকে সাজঘরে পাঠান ছন্দে থাকা তাসকিন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার শুরু হয় টাইগার ক্রিকেটারদের নিজেদের মধ্যকার দুই দিনের ম্যাচটি। প্রথম দিনের খেলা শেষে ওটিস গিবশন একাদশ ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৪৮ রান। সকালে কয়েক দফা বৃষ্টির কারণে সারাদিন খেলা হয়েছে ৭২ ওভার।

তাসকিনের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে ইমরুল করেন ৬০ রান। এ বাঁহাতি খেলেন ৯৩ বল। তার ইনিংসে ছিল আটটি চার ও একটি ছয়ের মার।

টেস্ট দলে জায়গা কিছুটা নড়বড়ে হয়ে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও ফিফটি পেরিয়ে বেশিক্ষণ উইকেট থাকতে পারেননি। তরুণ পেসার মো: সাইফউদ্দিনকে উইকেট দিয়ে ফেরেন ৫৬ রানে। ১১৯ বলের ইনিংসে ছিল পাঁচটি চার।

লিটন দাস খেলছিলেন দুর্দান্ত। ফিফটির কাছে গিয়ে এ ডানহাতি ব্যাটসম্যান আল-আমিন হোসেনের শর্ট বলে পুল করতে গিয়ে মিড উইকেটে দাঁড়িয়ে থাকা সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ দেন।

আউট হওয়ার আগে লিটনের ব্যাটে আসে ৪৪ রান। ৬৬ বলের ইনিংসে চারের মার তিনটি।

রৌদ্রজ্জ্বল বিকেলে সৌম্য সরকারও খেলছিলেন দারুণ। কিন্তু তাকে থেমে যেতে হয় ২৬ রানে। তাইজুল ইসলামের শিকারে পরিনত হন এ বাঁহাতি। তাইজুলের উইকেট প্রাপ্তির পেছনে অবদান ছিল নুরুল হাসান সোহানের। এ উইকেটরক্ষক এগিয়ে মারতে যাওয়া সৌম্যকে খুব দ্রুত স্টাম্পড করেন।

শেষ বিকেলে নাঈম হাসানকে (৮) বোল্ড করেন অনিয়মিত বোলার মো: মিঠুন। পরের ওভারে এ অফস্পিনার সাজঘরে পাঠান ইবাদত হোসেনকে (০)। উইকেটের পেছনে ক্যাচ নেন রায়ান কুক একাদশের সোহান।

মোসাদ্দেক হোসেন ২৯ ও রুবেল হোসেন ০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

ট্যাগ: ইমরুল কায়েসতাসকিন আহমেদমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণসহ নারী নির্যাতন ইস্যুতে সরকার দায় এড়াতে পারে না: কাদের

পরবর্তী

জানুয়ারি পর্যন্ত তামিম-মুশফিকদের অপেক্ষা

পরবর্তী

জানুয়ারি পর্যন্ত তামিম-মুশফিকদের অপেক্ষা

বিস্তৃত হচ্ছে আর্মেনিয়া-আজারবাইজানের সংঘাত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT