চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা নিয়ে বিমানমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক

চকোর মালিথা চকোর মালিথা
৪:০৩ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও  দেশের অন্যসব বিমানবন্দরে বাড়তি সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, রোববারের হামলাকারীর মোটিভ সম্পর্কে এখনো পরিস্কার কিছু জানতে পারেনি পুলিশ।

বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি আরো বলেন, ওই ঘটনার সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক আছে কী না তা যাচাই করে দেখতে হবে। এ ধরণের ঘটনার চেষ্টা  হলে তা প্রতিহত করার মতো সক্ষমতা এবং আন্তরিক প্রচেষ্টা আমাদের আছে।

rashed-khan-menonনিরাপত্তার  দুর্বলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিমান বন্দরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে। তবে এর জন্য এ মুহূর্তে বাড়তি কোন সতর্কতা বা রেড এলার্ট দেয়ার প্রয়োজন নেই বলে মনে করেন বিমান মন্ত্রী।

রোববার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন নম্বর বহির্গমন লাউঞ্জে এক যুবকের ছুরির আঘাতে এক আনসার সদস্য নিহত ও দুই পরিচ্ছন্নতাকর্মী আহত হন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করে।

হামলাকারী যুবক বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের গেঞ্জি পরে ঢুকলেও সে ওই প্রতিষ্ঠানটির কর্মী নয় বলে এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতারণা করে সে ওই সংস্থার পোশাক সংগ্রহ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওই যুবককে কড়া নিরাপত্তা ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে আসামী করে বিমান বন্দর থানায় সোমবার হত্যা মামলা দায়ের করেছেন আশরাফুল আলম নামে এক আনসার কর্মকর্তা। এজাহারে হামলাকারীর নাম শিহাব এবং স্থায়ী ঠিকানা রাজশাহী উল্লেখ করা হয়েছে।

ট্যাগ: বিমান বন্দরের নিরাপত্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএল চতুর্থ আসরে প্রথম হাফ সেঞ্চুরি তামিমের

পরবর্তী

লাভের আরেক ফসল বেবি তরমুজ

পরবর্তী

লাভের আরেক ফসল বেবি তরমুজ

আমি পরিবর্তনের কাণ্ডারি, হিলারি ব্যর্থতার: ট্রাম্প

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT