চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদেরই ফেভারিট বলছেন মাসাকাদজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সবশেষ সাউথ আফ্রিকা সফরে কোনো ম্যাচেই জয় পায়নি জিম্বাবুয়ে। বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। টাইগারদের বিপক্ষে শেষ ৮ ম্যাচেই হেরেছে সফরকারীরা। রোববার শুরু ওয়ানডে সিরিজে তারপরও নিজেদেরই এগিয়ে রাখছেন সফরকারী অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

হারের বৃত্ত ভেঙে মিরপুরে মাসাকাদজা ওড়াতে চান বিজয় পতাকা, ‘আমি মনে করি গত কয়েক বছরে বাংলাদেশ বেশ এগিয়েছে, বিশেষ করে ঘরের মাঠে। আমরা তাদের বিপক্ষে অসংখ্য ম্যাচ খেলেছি। এখনও আমাদের সুযোগ আছে। আপনি যদি ফেভারিটের ট্যাগের কথা বলেন, আমি এটা জিম্বাবুয়ের ওপরেই রাখব।’

মাসাকাদজার বিশ্বাস তার দল এবার চোখে চোখ রেখে লড়াই করবে বাংলাদেশের বিপক্ষে। অভিজ্ঞ দল নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তারা ঢাকায় এসেছে। সদ্যসমাপ্ত সাউথ আফ্রিকা সিরিজে বাইরে থাকা অলরাউন্ডার সিকান্দার রাজা ফিরেছেন দলে। পূর্ণশক্তির দল নিয়ে রোববার দুপুর আড়াইটায় শের-ই-বাংলা স্টেডিয়ামে নামবে জয়ের মিশনে।

জিম্বাবুয়ের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার লালচাঁদ রাজপুত। বিশ্বকাপ বাছাইপর্বে উতরাতে না পারায় তখনকার কোচ হিথ স্ট্রিকসহ কোচিং স্টাফের সবাইকে বরখাস্ত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। নতুনদের অধীনে বাংলাদেশকে হারাতে মরিয়া মাসাকাদজাবাহিনী।

‘আমাদের নতুন কোচ এসেছেন, কিন্তু খেলোয়াড়রা আগেরই আছেন। বড় কথা হল এখন সেরা দলটা নিয়েই আমরা মাঠে নামতে পারব। এটাই আমাদের বড় সুবিধা, সবাই দলে আছেন এবং সবাই মুখিয়ে আছে মাঠে পারফর্ম করতে।’

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাসাকাদজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনিয়র-জুনিয়র শব্দটি পছন্দই করেন না সাকিব

পরবর্তী

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আইয়ুব বাচ্চু

পরবর্তী
আইয়ুব বাচ্চু

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আইয়ুব বাচ্চু

শিক্ষা খাতে বিনিয়োগের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT