চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আইয়ুব বাচ্চু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
আইয়ুব বাচ্চু

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। এর আগে জন্মস্থান চট্টগ্রামে চতুর্থ নামাজে জানাজা সম্পন্ন হয় তার।

এসময় প্রিয় শিল্পীকে শেষ বারের মতো দেখতে ভিড় করেন হাজারও মানুষ। ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে শনিবার বেলা ১১টার দিকে আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে পৌঁছে।

প্রিয় শহর ঢাকাকে বিদায় জানিয়ে সকাল ১০টার পর ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে চট্টগ্রামে উদ্দেশে রওনা দেন তার ছেলে, মেয়ে, ছোট ভাই, কষ্ঠশিল্পী পার্থ বড়ুয়াসহ পরিবারের ২০ সদস্য।

১১টার পর জন্মস্থানের মাটিতে পৌঁছে কিংবদন্তি এই শিল্পীর মরদেহ। সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন তার মরদেহ গ্রহণ করেন।

সেখান থেকে নেয়া হয় আইয়ুব বাচ্চুর শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত মাদারবাড়ীতে।

বাদ আসর মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে চতুর্থ ও শেষ নামাজে জানাজা হয়। এরপর চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT