চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখিল হত্যা মামলায় পুলিশের এএসআইসহ গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২০
- লিড নিউজ, গোপালগঞ্জ, জনপদ
A A
নিখিল

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীলে পুলিশের পিটুনির শিকার হয়ে নিখিল তালুকদার নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশের এএসআই মো. শামীম ও তার সোর্স রেজাউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন: ৭ জুন মধ্যরাতে নিহত নিখিলের ভাই মন্টু তালুকদার বাদী হয়ে এএসআই মো. শামীম হাসান ও কোটালীপাড়া পৌর এলাকার কয়খা গ্রামের রেজাউলকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে: গত ২ জুন মঙ্গলবার নিহত নিখিল এলাকার অন্যান্যদের সাথে নিয়ে কোটালীপাড়ার রামশীল বাজার এলাকায় তাস খেলছিলেন। কিছুক্ষণ পর কোটালীপাড়া থানা পুলিশের এএসআই শামিম ঘটনাস্থল থেকে একটু দূরে বসে মোবাইল ফোনের মাধ্যমে খেলার দৃশ্য ভিডিও করেন।

এরমধ্যে কোনো এক সময় নিখিলসহ অন্যারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ৩/৪ জন পালিয়ে যেতে সক্ষম হলেও নিখিল ধরা পড়ে যায় পুলিশের কাছে। এসময় পুলিশের এএসআই মো. শামীম হাসান নিখিলকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত নিখিলকে প্রথমে বরিশাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির পর ৩ জুন বুধবার মারা যায়।

এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়ায় ঘটনার প্রকৃত কারণ খুজতে গোপালগঞ্জের পুলিশ সুপার পদোন্নতি মো. আসলাম খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ম. ছানোয়ার হোসেনসহ ৩ সদস্যর একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমের তদন্ত প্রতিবেদন দেওয়ার আগেই রোববার রাতে নিহত নিখিলের ভাই মন্টু তালুকদার বাদী হয়ে মো. শামীম হাসানসহ ২ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করে।

অপরদিকে পুলিশের পক্ষ হতে বলা হয়েছে, গত ২ জুন মঙ্গলবার জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে কোটালীপাড়া থানা পুলিশের এএসআই শামিম ঘটনাস্থল থেকে একটু দূরে বসে মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলার দৃশ্য ভিডিও করেন। কোন এক সময় নিখিলসহ অন্যারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ৩/৪ জন পালিয়ে যেতে সক্ষম হলেও নিখিল একটি গাছের সাথে থাক্কা লেগে পড়ে গিয়ে আহত হয়।

Reneta

আহত নিখিলকে প্রথমে কোটালীপাড়া ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তির পর বুধবার সন্ধ্যার আগে সে মারা যায়। নিখিল তালুকদার (৩৬) রামশীল গ্রামের নিশিকান্ত তালুকদারের ছেলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিখিল হত্যাহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

মে ২১, ২০২৬

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

মে ২১, ২০২৬

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT