চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিওকোভ’ নিয়ে আরও গবেষণা প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নতুন করোনাভাইরাসের ভাইরাসের কণিকা, জীবাণুর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের বিজ্ঞানীদের আবিষ্কৃত করোনার নতুন ধরন ‘নিওকোভ’ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে চীনের উহান প্রদেশের বিজ্ঞানীরা সাউথ আফ্রিকায় বাদুরের মধ্যে নিওকোভ পাওয়ার দাবি করেন। এই ভাইরাসটি ভবিষ্যতে মানুষের জন্য হুমকির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারা।

এ ভাইরাসটির বিষয়ে অবগত রয়েছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে নিওকোভ আদৌ কতটা প্রাণঘাতী সে বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করে তারা।

Banglabid

এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়, নিওকোভ সুবিশাল করোনাভাইরাস পরিবারের এমন একজন সদস্য যার মাধ্যমে ঠান্ডা থেকে মারাত্মক রকমের শ্বাসতন্ত্রের সমস্যাও হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ৭৫ শতাংশ ক্ষেত্রে মানুষের দেহে সংক্রমিত ভাইরাসের উৎস হিসেবে কাজ করে বন্যপ্রাণী। কিন্তু সেগুলির মধ্যে সবই মানুষের পক্ষে বিপজ্জনক নয়।

সম্প্রতি চিনের উহানের তিন চিকিৎসা-বিজ্ঞানী দক্ষিণ আফ্রিকার বাদুড়ের দেহে করোনাভাইরাসের নতুন ধরন নিওকোভের সন্ধান পান। তাঁদের দাবি, মানুষের শ্বাসযন্ত্রকে গুরুতর ভাবে প্রভাবিত করতে পারে সদ্য আবিষ্কৃত এই ভাইরাস। এর প্রভাবে মৃত্যুর সম্ভাবনা করোনাভাইরাসের ডেল্টা বা অন্য রূপের তুলনায় তুলনামূলক ভাবে বেশি হতে পারে। প্রতি তিন জন আক্রান্তের মধ্যে এক জনের মৃত্যু হতে পারে।

Reneta

গত বৃহস্পতিবার রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’ নিওকোভ প্রসঙ্গে একটি বিবৃতিতে জানায়, নিওকোভ নিয়ে এখনই চিন্তার কিছু নেই। মানব শরীর এই ধরনটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকরোনার নতুন ধরন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডার ৯ ক্রিকেটারের করোনা, বিশ্বকাপের দুই ম্যাচ বাতিল

পরবর্তী

করোনার প্রভাবে কমতে পারে শ্রবণশক্তি: গবেষণা

পরবর্তী
ডাক্তার কানে পরীক্ষা করছেন একজন নারী রোগী, স্বাস্থ্যসেবা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার প্রভাবে কমতে পারে শ্রবণশক্তি: গবেষণা

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা ম্যাচে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল ছাড়তে চান না কেউই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT