চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে হামলায় নিহত-আহতদের মধ্যে একাধিক বাংলাদেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদসহ দুটি মসজিদে হামলার ঘটনায় নিহত-আহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন। প্রাথমিক অবস্থায় ২ জন বাংলাদেশি নিহত ও ৮ জন আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। 

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন ড. আব্দুস সামাদ, তিনি কৃষিবিদ ও নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আরেকজন হোসনে আরা, তিনি গৃহবধু ও ক্রাইস্টচার্চের স্থানীয় বাসিন্দা।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

নিউজিল্যান্ডের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

অস্ট্রেলিয়া হাইকমিশন অফিস হতাহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানতে নিউজিল্যান্ড সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে। হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পরে গণমাধ্যমে জানানো হবে বলেও জানিয়েছে তারা।

Reneta

নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সেখানকার দূতাবাসের কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুন

মসজিদে হামলাকারী এই ‘ব্রেনটন টেরেন্ট’ কে?

মসজিদে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক ও নিন্দা

আমাদের জন্য ‘কালো দিন’: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

মসজিদে হামলাকারী চিহ্নিত, এক নারীসহ আটক ৪

ফেসবুকে লাইভ চালু করে মসজিদে হামলা করে হামলাকারী

একই সঙ্গে দুই মসজিদে হামলা, হামলাকারী অস্ট্রেলিয়ান

‘কালো পোশাকের বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের উপর…

ভয়ঙ্কর অভিজ্ঞতা: তামিম

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬

গোপনে বিয়ে সারলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা?

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেরত পাঠানো কিছু ব্যক্তিকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

মে ২২, ২০২৬

রামিসা হত্যা: দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলীর

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT