চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কালো পোশাকের বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের উপর গুলি ছোড়ে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার আল নূর মসজিদে এক নৃশংস সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিক অবস্থায় ১০ জন নিহত হয়েছে, তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।

পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  পুলিশ এ অবস্থাকে বেশ ভয়াবহ বলে ঘোষণা দিয়েছে এবং স্থানীয়দের নিরাপদ স্থানে যাবার জন্য বলেছে। কালো পোশাক পড়ে অটোমেটিক রাইফেল নিয়ে হামলা করা ওই হামলাকারী একজন অস্ট্রেলিয়ান বলে জানিয়েছে নিউজিল্যান্ডের একটি গণমাধ্যম।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হতে পারে এবং অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। পুলিশ বন্দুকধারীকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে।
মোহন ইব্রাহিম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো বৈদ্যুতিক কোন শক হবে। কিন্তু এরপরেই সেখানকার মানুষজনকে প্রাণপণে ছুটতে দেখি।

লিন পেনেহা নামের আরেকজন জানান, আমরা কালো পোশাকধারী একজনকে বন্দুক হাতে সেখানে ঢুকতে দেখেছি। সে অনেকটা সামরিক সজ্জায় ছিল। স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। হামলাকারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

হ্যাগলি ওভাল মাঠের কাছেই ওই মসজিদটিতে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন কিউই সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

শুক্রবার বাংলাদেশ দলের খেলোয়াড়রা জুম্মার নামাজ পড়তে গিয়ে খানিক আগেই ঘটা সন্ত্রাসী হামলার কথা শোনেন। তারা দ্রুত হ্যাগলি ওভালে ফেরত আসেন। মাঠের ড্রেসিংরুমে আশ্রয় নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল নূর মসজিদনিউজিল্যান্ডে মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT