চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই সঙ্গে দুই মসজিদে হামলা, হামলাকারী অস্ট্রেলিয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার একই সঙ্গে আল নূর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় জুমার নামাজরত বহু মুসুল্লী হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। নৃশংস এ সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানায়, প্রাথমিক অবস্থায় বন্দুকধারী একজন মনে হলেও অন্য একজন ছিল বলে ধারণা করা যাচ্ছে। আর নিউজিল্যান্ডের একটি গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন অস্ট্রেলিয়ান। তার বন্দুকের মধ্যে ‘ব্রেনটন টেরেন্ট’ লেখা ছিল। হামলাকারীর টুইটার একাউন্টও প্রকাশ করেছে গণমাধ্যমটি।

হ্যাগল পার্কের কাছেই আল নূর মসজিদ এবং লিন উড মসজিদে একই সময় হামলা হয় বলে জানিয়েছে নিউজিল্যান্ডের স্থানীয় রেডিও।

আল নূর মসজিদ ঘটনাটির পর ১৭ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায় কালো পোশাক পড়ে অটোমেটিক রাইফেল নিয়ে হামলা করা ওই হামলাকারী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হতে পারে এবং অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। পুলিশ বন্দুকধারীকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে।

মোহন ইব্রাহিম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো বৈদ্যুতিক কোন শক হবে। কিন্তু এরপরেই সেখানকার মানুষজনকে প্রাণপণে ছুটতে দেখি।

Reneta

লিন পেনেহা নামের আরেকজন জানান, তারা কালো পোশাকধারী একজনকে বন্দুক হাতে সেখানে ঢুকতে দেখেছে। সে অনেকটা সামরিক সজ্জায় ছিল। স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। হামলাকারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

হ্যাগলি ওভাল মাঠের কাছেই ওই মসজিদটিতে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন কিউই সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা।তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভয়ঙ্কর অভিজ্ঞতা: তামিম

পরবর্তী

ফেসবুকে লাইভ চালু করে মসজিদে হামলা করে হামলাকারী

পরবর্তী

ফেসবুকে লাইভ চালু করে মসজিদে হামলা করে হামলাকারী

নিরাপদে হোটেলে পৌঁছেছে বাংলাদেশ দল

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT