চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সালওয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। ওই সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে থাকলেও নজর কেড়েছিলেন তিনি। এবার সালওয়া যাচ্ছেন মার্কিন মুলুকের নিউইয়র্ক অনুষ্ঠিত আসন্ন ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ।  

জমকালো ওই আসরে অংশ নিতে বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতের ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সালওয়া। চ্যানেল আই অনলাইনকে আজ (সোমবার) সকালে তিনি খবরটি জানিয়েছেন। সালওয়া বলেন, ৭ এপ্রিল জ্যামাইকার আমাজুরা হলে বসবে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড। আমিসহ ২০ জনের মতো বাংলাদেশের তারকা সেখানে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, পারিবারিক ট্যুরে এর আগে নিউইয়র্ক গিয়েছি একাধিকবার। তবে এই প্রথম পেশাগত কারণে সেখানে যাচ্ছি। ৫ তারিখ পৌঁছানোর পরে মহড়ায় অংশ নেব। তখন ঠিক হবে কি কি পারফর্ম করবো। সালওয়া বলেন, এতো বড় অনুষ্ঠানে অংশ নিতে পারছি, ভাবতেই ভালো লাগছে। আয়োজক প্রতিষ্ঠান আমাকে যোগ্য মনে করেছে বলেই হয়তো সুযোগ পেলাম।

Banglabid

সালওয়া জানান, ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ শেষে তিনি দেশে ফিরবেন এপ্রিলের মাঝামাঝি সময়ে। ফিরেই রাজু চৌধুরী পরিচালিত ‘রাজকন্যা’ ছবির কাজ শুরু করবেন।

এদিকে, ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর আগের আসরে অংশ নিয়েছিলেন শিল্পা শেঠি, কারিনা কাপুর, রানী মুখার্জির মতো তারকা।  এবারের আসরের সবচেয়ে বড় চমক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন বলিউড তারকা সানি লিওনের। ইতোমধ্যে তিনি এক ভিডিও বার্তায় সেখানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর বাংলাদেশের তারকাদের মধ্যে থাকবেন সুবর্ণা মুস্তফা, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, তাহসান, মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, মিরাক্কেলের আবু হেনা রনি, রিজিয়া পারভিন, সাজু খাদেম, ইমন, নাভেদ মাহমুদ, ইশরাত পায়েল, শিরিন শিলা, প্রভা, পিয়া বিপাশা, সজল, শিরিন শিলা, তানভীর তারেক প্রমুখ।

Reneta

ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজক প্রতিষ্ঠান শো টাইম। প্রতিষ্ঠানটির সিও আলমগীর খান জানান, গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটি সেখানে ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করে আসছে। প্রতিবারের মতো এবারও সেখানে বসবাসরত প্রবাসীরা এই শো উপভোগ করতে পারবেন। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিশাত নাওয়ার সালওয়ালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিউজিল্যান্ড সফর বাতিল করলেও বিশ্বকাপ প্রস্তুতিতে সমস্যা হবে না’

পরবর্তী

বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি খালেদা জিয়া

পরবর্তী
খালেদা জিয়া হাসপাতালে

বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি খালেদা জিয়া

গুজব সৃষ্টিকারীদের রেহাই নেই: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT