চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সাংবাদিকদের যৌন হয়রানি: জাপানের শীর্ষ আমলার পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
জাপান-যৌন হয়রানি-আমলা পদত্যাগ

কয়েকজন নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন জাপানের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ আমলা জুনিচি ফুকুদা।

ফুকুদা অবশ্য হয়রানির এসব অভিযোগ অস্বীকার করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে জাপানের একটি ম্যাগাজিন।

তবে সেই ম্যাগাজিন কর্তৃপক্ষেরই দাবি, ফুকুদার বিরুদ্ধে প্রমাণ আছে তাদের কাছে।

Banglabid

জুনিচি ফুকুদার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেশ কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। ‘শুকান শিনচো’ নামের একটি জাপানি সাময়িকীতে প্রথম এ অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

লিখিত প্রতিবেদন ছাড়াও চলতি সপ্তাহের শুরুতে ম্যাগাজিনটি একটি অডিও ক্লিপ প্রকাশ করে যেখানে একজন পুরুষকে একজন নারীকে উদ্দেশ্য করে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায়। দাবি করা হয়েছে, সেই ক্লিপে থাকা পুরুষ কণ্ঠটি ফুকুদার।

ফুকুদা এর প্রতিবাদ করে তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি পদত্যাগ করছেন শুধু যেন মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত না হয়। বিশেষ করে এখন যেহেতু মন্ত্রণালয় একটি গুরুতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

Reneta

জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে তার বিরুদ্ধে আনা স্বজনপ্রীতির অভিযোগ থেকে বাঁচানোর জন্য দেশটির অর্থ মন্ত্রণালয় বেশ কিছু প্রমাণ ও দলিলপত্রে পরিবর্তন এনেছে, এমন অভিযোগে ইতোমধ্যে তোপের মুখে আছে মন্ত্রণালয়।

তার ওপর নতুন এই জটিলতা নিয়ে খানিকটা বিপদেই রয়েছে সরকার।

ভিন্ন আরেক ঘটনায়, জাপানের এক গভর্নর নারীদের অর্থ দেয়ার বিনিময়ে তাদের সঙ্গে সম্পর্ক গড়তেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

জাপানের সমাজ বহু আগে থেকেই যথেষ্ট রক্ষণশীল। তাই পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন দেশের তুলনায় এ দেশে যৌন হয়রানির প্রতিবাদ হিসেবে মি টু হ্যাশট্যাগ আন্দোলন শুরু হতে অনেকটাই দেরি হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানযৌন হয়রানি
শেয়ারTweetPin4
পূর্ববর্তী

জাতিসংঘের ৩ অঙ্গ সংস্থায় বাংলাদেশের বিজয়

পরবর্তী

ধ্বংসের মুখে সেন্টমার্টিনের মহামূল্যবান প্রবাল বৈচিত্র্য

পরবর্তী
সেন্টমার্টিন-প্রবাল

ধ্বংসের মুখে সেন্টমার্টিনের মহামূল্যবান প্রবাল বৈচিত্র্য

গাজীপুরে আজমত উল্লাহকে চেয়ারম্যান করে আ. লীগের নির্বাচন কমিটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT