চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত প্রতিবাদ সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
নারী, বাংলাদেশ
A A

নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে, সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশনসহ (এমজেএফ) বিভিন্ন মানবাধিকার, নারী ও শিশু সংগঠন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সম্মিলিত প্রতিরোধ ও প্রতিবাদ সভায় এই আহবান জানানো হয়।

সমাবেশে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ”নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে।শিশু ও নারী নির্যাতনের ঘটনায় আমরা আর চুপ থাকবোনা। আমাদের ঐক্যবদ্ধভাবে নির্যাতন প্রতিরোধ করতে হবে।”

Banglabid

নারীরা কত ভাবে এবং কি হারে সহিংসতার শিকার হচ্ছেন তা উপস্থাপন করে প্রতিবাদ সমাবেশে বলা হয়,  নারী ঘরের বাইরে যেমন সহিংসতার শিকার হচ্ছেন, তেমনি হচ্ছেন পরিবারে তার সবচেয়ে আপন জনদের কাছ থেকে এবং কর্মক্ষেত্রে তার সহকর্মী ও কর্তৃপক্ষের দ্বারা।

সমাবেশে নারী নির্যাতনের বিভিন্ন পরিসংখ্যান টেনে বলা হয়, ২০১৫ সালে বিবিএস পরিচালিত নারী প্রতি সহিংসতা জরিপ অনুযায়ী গ্রামীণ বিবাহিত নারীদের মধ্যে শতকরা ৭৪.৮ ভাগ এবং নগর কেন্দ্রিক বিবাহিত নারীদের মধ্যে শতকরা ৭১.১ ভাগ সহিংসতার শিকার হয়েছেন।

জানুয়ারি থেকে অক্টোবর ২০১৮ পর্যন্ত ৯টি সংবাদপত্র থেকে আইন ও সালিশ কেন্দ্রের সংগৃহীত তথ্য অনুযায়ী গত দশ মাসে ধর্ষণের শিকার হয়েছে ৪০ জন মেয়ে শিশু। গত কয়েকমাসে ১৪২০ জন নারী শিকার হয়েছে ধর্ষণের।

Reneta

এছাড়াও যৌন হয়রানীর শিকার ১১২ জন শিশু ও নারী। পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ১৬০ জননারী।

বিশ্বব্যাপী এই প্রতিরোধ পক্ষ পালন করা হয় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। নারী ও মেয়ে শিশুদের প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা দূরকরা এবং সবরকমের বৈষম্য কমিয়ে আনার দাবিকে জোড়ালো করার লক্ষ্যে এই প্রতিরোধ পক্ষ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মানুষের জন্য ফাউন্ডেশন “এখনই সময়, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের” এই বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করতে যাচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এরই ধারাবাহিকতায় আজকে ২১টি সংগঠন সম্মিলিত হয় শহীদ মিনারের পাদদেশে।

সমাবেশে এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, আইন শালিস কেন্দ্র, পিএসটিসি, ওয়েভ ফাউন্ডেশন, সিপিডি, ডিএএম, নারী মৈত্রী, অভিযাত্রিক ফাউন্ডেশন, ভাফুসড, সহায়, সবুজের অভিযান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, আওয়াজ ফাউন্ডেশন, এএসডি, নারীপক্ষ, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক, এক রঙা এক ঘুড়ি, গ্লোবাল নেইবারস, ভার্ক, কর্মজীবী নারীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতন প্রতিরোধমানুষের জন্য ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবিতে গ্রিন মুভমেন্টের আহ্বায়ক কমিটি

পরবর্তী

সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন কবে দেখবে আলোর মুখ?

পরবর্তী
সাগর-রুনি-র‌্যাবের সফলতা ম্লান হবে

সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন কবে দেখবে আলোর মুখ?

বোলারদের খাটনির দিনে পাকিস্তানের কচ্ছপ গতির ব্যাটিং

সর্বশেষ

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি পুণম ধিলন, কী হলো অভিনেত্রীর?

আগস্ট ২২, ২০২৬

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT