চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে গ্রিন মুভমেন্টের আহ্বায়ক কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

দেশের পরিবেশবাদী সংগঠন গ্রিন মুভমেন্ট (সবুজ আন্দোলন)- এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৩তম আবর্তনের মাহমুদুল হক সোহাগকে আহ্বায়ক এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৫তম আবর্তনের সিকদার সঞ্চিতা তাসলিমকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন সাংবাদিকতা বিভাগের ৪৪তম আবর্তনের শাহিনুর রহমান শাহিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৫তম আবর্তনের রেহনুমা করিম ও রায়হানুল ইসলাম।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘জলবায়ু সমস্য মোকাবিলায় তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণা করেন গ্রিন মুভমেন্টের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের অর্থ পরিচালক অধ্যাপক এম. মিজানুর রহমান।

এ সময় তিনি আহ্বায়ক কমিটিকে আগামী ২ ডিসেম্বরের মধ্যে নতুন সদস্য নির্বাচন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন।

Reneta

গ্রিন মুভমেন্টের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জাবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিজু মোল্লা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন মুভমেন্ট পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম সকলের মাঝে তুলে ধরেন। তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণ, ধ্বংসরোধ ও প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ সবুজ বাংলাদেশ গড়ার উদ্দেশ্যেই ‘গ্রিন মুভমেন্ট’ নামক এই সামাজিক ও পরিবেশ সচেতনতামূলক সংগঠনের যাত্রা শুরু।

‘‘পরিবেশবাদী সংগঠন হিসেবে অতি অল্প সময়ে ‘গ্রিন মুভমেন্ট’ এর সুনাম দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম প্রসারের উদ্দেশ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।’’

এ সময় তিনি উপস্থিত বিশ্ববিদ্যলয় শিক্ষার্থী সংগঠনের সকল নতুন সদস্যদের পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে স্বতঃস্ফুর্তভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT