চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের খাটনির দিনে পাকিস্তানের কচ্ছপ গতির ব্যাটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন কিউই বোলারদের ঘাম ঝরিয়ে ছেড়েছে পাকিস্তান। দলটিকে ৭৭ ওভার বল করতে হয়েছে। সবাই মিলে উইকেট নিতে পেরেছেন একটি!

প্রথম দিন পাকিস্তানের চার ব্যাটসম্যান সাজঘরে ফিরেছিল। এদিন হাতে আরও পাঁচ উইকেট থাকার পরও প্রায় দুইদিন ব্যাট করে ৪১৮ রানে ইনিংস ঘোষণা করেছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। ওভারপ্রতি রানরেট ২.৬৬! শেষ দিকে সরফরাজ ৪৫ বলে ৩০ রান না করলে রানরেট হয়তো আড়াইয়ের নীচেই থাকতো।

দুবাইয়ের মাটিতে এত কম রানে কোনো দলের ইনিংস ঘোষণার নজির নেই।

Banglabid

আগের টেস্টে সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে হুড়মুড় করে ব্যাটিং লাইনআপের পতন ঘটেছিল পাকিস্তানের। ম্যাচটা হারতে হয়েছিল মাত্র চার রানে। সেই কথা মনে করেই কিনা পাক ব্যাটসম্যানরা ব্যাট করলেন মাটি কামড়ে। সবচেয়ে বেশি জ্বালিয়েছেন হারিস সোহেল। নিজের টেস্ট সেরা ১৪৭ করেছেন ঠিকই; কিন্তু এই রান করতে বল খেলেছেন ৪২১টি। স্ট্রাইক রেট ৩৫’র কাছাকাছি।

কম যাননি বাবর আজমও। ওয়ানডেতে ৮ সেঞ্চুরি থাকলেও নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন ১৭তম টেস্টে এসে। ১২৭ রানের ইনিংসটি খেলতে বল খরচ করেছেন ২৬৩টি। আজহার আলী আউট হয়েছেন ৮১ রানে। তার খরচ করা বলের সংখ্যা ১৮৭টি।

কচ্ছপ গতিতে রান করতে করতে দিনের হিসাব ভুলেই যাচ্ছিল পাকরা। সেটি মনে আসতেই দ্রুত ইনিংস ঘোষণা করেন সরফরাজ। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দেখানো পথে হেঁটেছে নিউজিল্যান্ডও। দ্বিতীয় দিন শেষে ৯ ওভারে বিনা উইকেটে ২৪ রান করেছে দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন কবে দেখবে আলোর মুখ?

পরবর্তী

ব্রেক্সিট চুক্তিতে ইইউ নেতাদের অনুমোদন

পরবর্তী

ব্রেক্সিট চুক্তিতে ইইউ নেতাদের অনুমোদন

২৩০টি আসনে নৌকার চিঠি পেলেন যারা

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT