চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর ভূমিকা ছাড়া মুক্তিযুদ্ধ সম্ভব হয়নি: আনু মুহাম্মদ

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:০১ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
শিক্ষা
A A

নারীর ভূমিকা ছাড়া একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

রোববার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অনুষ্ঠিত ‘প্রজন্মের মুক্তিযুদ্ধ ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধে নারীদের অবদানের কথা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন: নারীর অংশগ্রহণ ছাড়া, নারীর ভূমিকা ছাড়া একাত্তর সালে এতো বড় একটি যুদ্ধ সম্ভব হয়নি। কিন্তু তাদের যে অবদান, অংশগ্রহণ সেটি পুরোপুরি আবিষ্কার হয়নি। ফলে মুক্তিযুদ্ধে নারীদের অনেক ইতিহাস আমরা এখনো জানি না।

Banglabid

তিনি আরও বলেন: মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস আবিষ্কার করা বাকি। ১৯৭১ সালের অসংখ্য স্থানীয় ঘটনা রয়েছে যেগুলো এখনো সংগৃহীত হয়নি। দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে যে লড়াইগুলো হয়েছিল সেগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসে স্থান পায়নি, আমাদের কাছে আসেনি।

মুক্তিযুদ্ধের চেতনার কথা বর্ণনা দিতে গিয়ে আনু মুহাম্মদ বলেন: মুক্তিযুদ্ধের চেতনা মানে সেরকম একটা সমাজ, যেখানে সাম্য ও সামাজিক নিরাপত্তা থাকবে। মুক্তিযুদ্ধের চেতনার নাম করে কেউ যদি অপকর্ম করে সেটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। সুন্দরবন বিনাশ করাও মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত কাজ। কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার মুক্তিযুদ্ধের চেতনার অংশ।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানা, অধ্যাপক মো. এমরান জাহান, বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা প্রমুখ।

Reneta

এসময় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক আনু মুহাম্মদজাবিমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাণির প্রতি নিষ্ঠুরতা বন্ধে সংসদে প্রাণি কল্যাণ বিল-২০১৯

পরবর্তী

ছাত্র শিবিরের সমর্থন দেয়া প্রেস রিলিজ ‘অপপ্রচার’: কোটা আন্দোলনকারী প্যানেল

পরবর্তী

ছাত্র শিবিরের সমর্থন দেয়া প্রেস রিলিজ 'অপপ্রচার': কোটা আন্দোলনকারী প্যানেল

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াবা ও বান্ধবীসহ পুলিশ সদস্য বিজিবির হাতে আটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT