চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
জনপদ, নারায়ণগঞ্জ
A A
সড়ক

নারায়ণগঞ্জ ও নাটোরে রোববার দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৭ জন নিহত হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষণদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ চারজন নিহত হয়।

সকালে উপজেলার তালতলা এলাকায় গাজীপুর-মদনপুর বাইপাস সড়কে (এশিয়ান হাইওয়ে সড়ক) এ দুর্ঘটনা ঘটে।

আর নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়।

নারায়ণগঞ্জে নিহতরা হলো-আড়াইহাজার উপজেলা ব্রাক্ষণদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মোক্তার (৫০), যুবলীগ কর্মী মোমেন, রিপন (৩২) ও রাজু (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে খবর পেয়ে তাদের স্বজনরা এসে লাশ নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Reneta

নাটোরের দুর্ঘটনায় নিহতরা হলো স্বামী আব্দুল খালেক (৪৫) স্ত্রী সোনিয়া বেগম (৩০) ও ছেলে তাসিফ আহমেদ (১০)। রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রাজশাহীর আড়ানী গ্রামে।

বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার ও এলাকাবাসী জানান, আড়ানী থেকে নাটোরের বাগাতিপাড়ার জামনগর গ্রামে আত্মীয়ের বিয়ে বাড়িতে এসেছিলো তারা। বিয়ের অনুষ্ঠান শেষে মোটর সাইকেলে আড়ানীতে ফেরার পথে বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে বিপরীতমুখি বালু বোঝায় একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে তারা সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাটোরনারায়ণগঞ্জসড়কসড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT