চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ৭ খুনের বিচার শুরু

রুমন রেজা রুমন রেজা
২:৪৯ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় প্রধান আসামী নূর হোসেন ও র‌্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, মেজর আরিফ, লেফটেনেন্ট কমান্ডার এম এম রানাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেনে আদালত।

আজ সোমবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আসামীদের হাজির করে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানি শেষে দুপুরে আদালত ৩৫জনকে আসামী করে অভিযোগ গঠন করেন। এ মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয় আগামী ২৫ ফেব্রুয়ারি।

এর আগে সকাল সাড়ে নয়টায় সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি চাঁদাবাজির মামলায় নূর হোসেনকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাাজিষ্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়।

Banglabid

এসময় নূর হোসেনের আইনজীবীরা তিনটি চাঁদাবাজি মামলায় আসামীর জামিন চাইলে আদালত শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে দুইটি মামলা বিচারের জন্য জেলা ও দায়রা জজ কোর্ট আদালতে প্রেরণের নির্দেশ দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযুক্ত আসামীদের মধ্যে র‌্যাবের ৮ সদস্যসহ ১২জন পলাতক রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সাত খুননূর হোসেনসাত খুন মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেনো তারা মাহফুজ আনামের ‘কল্লা’ চায়

পরবর্তী

নারায়ণগঞ্জে ৭ খুনের বিচার শুরু

পরবর্তী

চার বছর নেই প্রিয় প্রজন্মের প্রিয় টিংকু ভাই

চার বছর নেই প্রিয় প্রজন্মের প্রিয় টিংকু ভাই

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT