চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম বদলে যাচ্ছে আগ্রার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আগ্রার নাম পরিবর্তন

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। ভারতের লখনৌ জেলার আগ্রা শহর মূলত এই স্থাপনাটির জন্যই বিশ্ববাসীর কাছে বিখ্যাত।

ঐতিহাসিক এই শহরটির এবার নাম বদলে অন্য কিছু হতে যাচ্ছে, এমন একটা গুঞ্জন উঠেছে সম্প্রতি। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তার সরকার আগ্রার নাম ‘আগ্রা’ থেকে পাল্টে অন্য কিছু করার পরিকল্পনা করছেন।

সুদূর অতীতে কখনো শহরটি অন্য কোনো নামে পরিচিত ছিল কিনা তা জানতে রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার পর থেকে এই জল্পনা-কল্পনার শুরু।

Banglabid

আগ্রার ভীম রাও আম্বেড়কার ইউনিভার্সিটির উপাচার্য অরবিন্দ দীক্ষিত ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই’কে জানান, আগ্রা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সুগম আনন্দ বলেছেন, ‘স্থানীয় অভিজ্ঞ গবেষক, গবেষণা শিক্ষার্থী এবং আমাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হবে ইতিহাসের সংরক্ষিত এবং নথিবদ্ধ তথ্যাবলী গভীরভাবে অনুসন্ধান করে বের করা যে আগ্রার কোনো প্রাচীন নাম ছিল কিনা।’

এই অধ্যাপক জনগণকেও এই অনুসন্ধান কাজে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। বলেছেন, কারও কাছে যদি এমন কোনো নামের প্রামাণিক দলিলাদি থাকে যেন তা এই কমিটির কাছে উপস্থাপন করে।

Reneta

ইতোমধ্যে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে বলেও জানান সুগম আনন্দ।

আগ্রার নাম বদলের গুঞ্জনের শুরু এই কমিটি গঠনের মধ্য দিয়ে। এই কমিটি গঠনের সিদ্ধান্ত আবার নেয়া হয়েছিল আরেক ঘটনার ফল হিসেবে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি উত্তর প্রদেশ সরকারের স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন  ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আগ্রার নাম পরিবর্তনের জন্য লিখিত দাবি পেশ করেন। এই দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি রাজ্য সরকার স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। স্থানীয় আগ্রা প্রশাসন তখন তদন্তের জন্য ভীম রাও আম্বেড়কার ইউনিভার্সিটির দ্বারস্থ হয়।

উপাচার্য জানিয়েছেন, যদিও প্রাচীন আগ্রার নাম অন্য কিছু ছিল বলে বিভিন্ন গল্প প্রচলিত আছে, এখনো এমন কোনো দলিল-প্রমাণ পাওয়া যায়নি। শুধু ১৮৬৩ সালে আগ্রায় পাওয়া বেশ কিছু প্রাচীন মুদ্রার গায়ে ‘গুহিলশ্রী’ বা ‘শ্রীগুহিল’ নামটি খোদাই করা পাওয়া গেছে।

অন্যদিকে আগ্রা ফোর্ট যেই এলাকায় অবস্থিত, ঐতিহ্যের ধারাবাহিকতায় সেটি বাদলগড় নামে পরিচিত। আবার বিজেপির সাবেক সংসদ সদস্য প্রয়াত জগন প্রসাদ গার্গ দাবি করেছিলেন আগ্রার নাম পাল্টে আগ্রাবন রাখতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগ্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলের এমপিও টেকাতে ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা

পরবর্তী

আবারও স্পেনের কোচ এনরিকে

পরবর্তী

আবারও স্পেনের কোচ এনরিকে

বাজারে পেঁয়াজের ঝুড়ি, দাম বাড়ার সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ নয় বুধবার আসছে পেঁয়াজ

সর্বশেষ

গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT