বিনোদন

‘নাকে তেল দিয়ে ঘুমান’ সংলাপ বলা মানুষটি আর নেই

‘নাকে তেল দিয়ে ঘুমান’ সংলাপ বলা মানুষটি আর নেই

বিজ্ঞাপনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো আশিয়ান সিটির ‘নাকে তেল দিয়ে ঘুমান’ সংলাপটি। বিজ্ঞাপনটির নির্মাতা ছিলেন মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নাকে তেল দিয়ে ঘুমানোর সংলাপটি যিনি দিয়েছিলেন, সেই মডেল ও অভিনেতা কাজী জামালউদ্দিন আহমেদ আর নেই।

বার্ধক্যজনিত কারণে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। গণমাধ্যমকে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,শনিবার বাদ জোহর গুলশান কেন্দ্রীয় মসজিদে কাজী জামালউদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সাবেক যুগ্ম সচিব ও বিজ্ঞাপন মডেল কাজী জামালউদ্দিন আহমেদ বাস করতেন রাজধানী ঢাকার কাফরুলে। আর সেখানেই নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবনে তার ৪ সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে আমেরিকা ও অষ্ট্রেলিয়ায় বসবাস করছে। ছোট ছেলে কাজী এম আহমেদ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

বিষয়:ফারুকী বিজ্ঞাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…