চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিসাইলে বহনযোগ্য হাইড্রোজেন বোমা তৈরির দাবি করেছে নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া দাবি করেছে, নতুন ধরণের আগের চেয়ে আরও উন্নত মানের পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তারা। নতুন এই অস্ত্র দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে বসানো যাবে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ রোববারই নতুন ধরণের একটি হাইড্রোজেন বোমা পরীক্ষারত অবস্থায় প্রেসিডেন্ট কিম জং উনের কিছু ছবি প্রকাশ করে। সংস্থাটি বলেছে, কিম পিয়ংইয়াংয়ের পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউটে বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি বিষয়ক কাজে কিছু দিকনির্দেশনা দিয়ে এসেছেন।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, ‘ইনস্টিটিউটটি সম্প্রতি আরও উন্নত পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয়েছে। তিনি (কিম জং উন) একটি হাইড্রোজেন বোমা নতুন একটি আইসিবিএম-এর (আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল) ভেতর বসানো পর্যবেক্ষণ করেন।’

Banglabid

প্রতিবেদনটিতে বোমাটিকে ‘ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাযুক্ত নানাবিধ কার্যকারিতাসম্পন্ন থার্মোনিউক্লিয়ার বোমা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অনেক বেশি উচ্চতা থেকেও বিস্ফোরিত করা যাবে।

তবে অন্য কোনো মাধ্যম বা সূত্রের সাহায্যে নর্থ কোরিয়ার এ দাবি যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেলিসা হ্যানহ্যাম বলেছেন, শুধু ছবি দেখে নর্থ কোরিয়ার দাবির সত্যমিথ্যা যাচাই করা সম্ভব নয়।নর্থ কোরিয়া

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, নর্থ কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির কাজে বেশ উন্নতি করেছে। কিন্তু মিসাইলে বসানো যায় এমন ছোট আকারের পারমাণবিক বোমা বানাতে দেশটি সফল হয়েছে কিনা তা এখনো পরিষ্কার না।

Reneta

পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে জাতিসংঘের নিত্যনতুন নিষেধাজ্ঞায় আছে নর্থ কোরিয়া। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষার দাবি করলে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পক্ষ থেকে আরও নতুন কিছু অবরোধ আরোপ করা হয় দেশটির ওপর।

সম্প্রতি নর্থ কোরিয়াকে সহায়তার অভিযোগে চীন এবং রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘনর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

উইকেট নিয়ে গোলকধাঁধায় অস্ট্রেলিয়া

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা উইকেটের পাশে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইকেট নিয়ে গোলকধাঁধায় অস্ট্রেলিয়া

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের বড় ভিড়, আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পোশাক আনতে গিয়ে লাশ হলেন রোহিঙ্গা দম্পতি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT