বাংলাদেশ

ঈদের পোশাক আনতে গিয়ে লাশ হলেন রোহিঙ্গা দম্পতি

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের বড় ভিড়, আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের সীমান্তে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন, অনেক শিশু ও নারীসহ বড় সংখ্যক মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অার দশজনের মতো ঈদের আনন্দ ভাগাভাগি করতে চেয়েছিলেন স্বদেশ থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা দম্পতি। নিজেদের সাধ্যের মধ্যে ঈদ করতে গিয়ে লাশ হতে হলো তাদের। গতকাল শনিবার ঈদের পোশাক আনতে গিয়ে বিজিপির গুলিতে মারা যান মো. জাফরুল্লাহ (৩০) ও তার স্ত্রী আয়েশা বেগম (২০)। তাদের আজ (রোববার) ভোরে স্থানীয়দের সহযোগিতায় দাফন সম্পন্ন হয়েছে।

জানা যায়, ঘুমধুমের জলপাইতলিতে মিয়ানমার থেকে গতকাল স্বামী-স্ত্রী ও ছেলের জন্য বাড়ি থেকে ঈদের জামা নিয়ে ফেরার পথে বিকেল সাড়ে ৫টার দিকে মিয়ানমারের বিজিপি’র টহল দলের সামনে পড়ে। বিজিপি সদস্যরা কোনো কিছু না বলেই ওই রোহিঙ্গা দম্পতির উপর গুলি বর্ষণ করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে জিরো পয়েন্টে অবস্থানকারী নিহতের নিকটাত্মীয় কয়েকজন যুবক গিয়ে তাদের মৃত দেহ উদ্ধার করে সীমান্তের এপারে নিয়ে আসেন।

কিছুদিন আগে নিহত এই দম্পতি মিয়ানমার বাহিনীর বর্বরতায় শিকার হয়ে অন্যান্য রোহিঙ্গার সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেন।

বিষয়:দম্পতি নিহত রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…