চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ১ জন নিহত

সুমন রয় সুমন রয়
১২:২৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মিঠুন নিহত হয়েছে। এ ঘটনায় তার চার সহযোগীকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার ভোরে মাধবদী শহরের টাটাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন মিঠুন (৩৫) মাধবদী থানার জাকির হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের তালিকাভূক্ত চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিঠুনকে তার সহযোগী সোহেলসহ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়।

Banglabid

গতরাতে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাধবদীর টাটাপাড়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা মিঠুনের অন্যান্য সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য ডিবি পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যায়। এতে ডিবি পুলিশের দুই সদস্যসহ আহত হয় সন্ত্রাসী মিঠুন। আহত মিঠুনকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় হৃদয় (২২), মাইনুল (২৪), মেহেদি হাসান (২৫) কে ২ টি বিদেশী পিস্তল, ১ টি পাইপগান ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। নিহত মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকের ডজন খানেক মামলা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসামে নাগরিকত্ব হারালেন প্রায় ১৯ লাখ

পরবর্তী

বিচ্ছেদই স্কারলেট জোহানসনের জন্য আশির্বাদ!

পরবর্তী

বিচ্ছেদই স্কারলেট জোহানসনের জন্য আশির্বাদ!

আসামে নাগরিক তালিকা প্রকাশের পর ওয়েবসাইট ক্রাশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT