চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবমবারের মতো শুরু ‘চ্যানেল আই প্রকৃতি মেলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

পৌষের সকাল। আকাশটা কিছুটা মেঘলা। সঙ্গে ছিল মৃদু বাতাস। এমন সকালে চ্যানেল আইয়ের প্রাঙ্গন মেতে উঠে ঢাকের শব্দে। এরপরেই প্রকৃতিকে নিয়ে নানা গানের সঙ্গে পরিবেশিত হয় দলীয় নৃত্য। বুঝতে বাকি থাকে না কারো, এটি চ্যানেল আই প্রকৃতি মেলার আয়োজন!

নৃত্যে-গানে অনুষ্ঠান শুরুর পর পরই দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য শেষে খাঁচা বন্দি টিয়া, ময়না, শালিক উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় নবম ‘পি এল জি চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০’।

প্রকৃতিবিষয়ক নানা অনুষঙ্গের মাধ্যমে সচেতনতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এই আয়োজন করেছে।

Banglabid

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, প্রকৃতিবিদ, প্রকৃতিপ্রেমীসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানের একদম শুরুতেই বক্তব্য রাখেন ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই-এর ভাইস চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

এসময় তিনি বলেন যে, প্রতি বছরের মত এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই প্রকৃতি মেলা। নবমবারের মতো এই মেলায় সবাইকে স্বাগতম। প্রকৃতি আমরা সবাই ভালবাসি, কিন্তু সত্যি বলতে আমরা মাঝে মাঝে আমাদের নানা ব্যস্ততার কারণে প্রকৃতির প্রতি আমাদের এই ভালবাসার কথা ভুলে যাই। আমাদের দেশটা কিন্তু ছোট, তবে সে তুলনায় জনসংখ্যা অনেক বেশি। একই সাথে জীব বৈচিত্র্যও অনেক বেশি। সুতরাং, এই জীব বৈচিত্র্য যা ই আছে আমাদের তাঁকে ধরে রাখতে আমাদের পরিবেশ নিয়ে আরো সচেতন হতে হবে। এই মেলা মূলত সেই সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত হয়ে থাকে।

Reneta

যে যার অবস্থান থেকে প্রকৃতি রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মানুষ বাড়ার সাথে সাথে মানুষের হিংস্র থাবা প্রকৃতির উপর পড়ছে। যে দেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ, সেখানে প্রকৃতি প্রচণ্ড হুমকির মুখে। চ্যানেল আই আয়োজিত প্রকৃতি মেলা প্রতিবছর আয়োজন করার মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে আমরা প্রকৃতির প্রতি যে বৈরী আচরণ করছি তা আমাদের নিজেদের জীবনের জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। তবেই আমরা ভাল রাখতে পারব আমাদের এই সবুজ বাংলাদেশকে।

প্রকৃতি নিয়ে সারা বছর জনসচেতনতা তৈরী করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রশংসা করা উচিত বলেও মনে করেন তথ্যমন্ত্রী।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পাশাপাশি সবাইকে পরিবেশ-প্রকৃতি রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি মেলা ২০২০মুকিত মজুমদারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোলাইমানি হত্যা যুদ্ধ থামাতে, যুদ্ধ বাঁধাতে নয়: ট্রাম্প

পরবর্তী

গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাড়ে চার হাজার মানুষ

পরবর্তী
সড়ক দুর্ঘটনা

গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাড়ে চার হাজার মানুষ

অস্ট্রেলিয়া-দাবানল-সেনা সদস্য

অস্ট্রেলিয়ায় দাবানল মোকাবেলায় ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT