চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ইতিহাসের অপেক্ষায় রশিদ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের চূঁড়ায় পৌঁছান রশিদ খান। কদিন পরে টি-টুয়েন্টির সেরা বোলারও হয়েছেন আফগানিস্তান তারকা। বয়স মাত্র ১৯। এই বয়সেই নতুন আরও একটি ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রশিদ। ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে অভিষেক হওয়ার অপেক্ষায় এ তরুণ আফগান লেগস্পিনার।

নিয়মিত অধিনায়ক আসগর স্ট্যানিকজাইয়ের অনুপস্থিতিতে রশিদের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অ্যাপেন্ডিক্সের অপারেশন থাকায় চারদলের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ১০ দিন থাকতে পারবেন না আসগর। তার জায়গায় দলকে বিশ্বকাপের পথ দেখাতে হবে ওয়ানডে এবং টি-টুয়েন্টির র‍্যাঙ্কিংয়ের সেরা বোলার রশিদকে।

৩৭ ওয়ানডেতে মাত্র ১৩.২৬ গড়ে রশিদ নিয়েছেন ৮৬ উইকেট। টি-টুয়েন্টিতে ২৯ ম্যাচে ১৩.৭২ গড়ে শিকার ৪৭ উইকেট।

‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আসগরের ফিরতে সময় লাগবে ১০দিন। তাই দলকে নেতৃত্ব দেবেন রশিদ খান।’ বিবৃতিতে এভাবেই বিষয়টি নিশ্চিত করে আফগান ক্রিকেট বোর্ড।

৪ মার্চ জিম্বাবুয়ের বুলাওয়েতে স্কটল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হবে রশিদের। বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই দল স্বাগতিক জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ।

মূর্তিকারিগর

রশিদের আগে ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর। মাত্র ২০ বছর বয়সে জিম্বাবুয়েকে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেন টাইবু।

ট্যাগ: রশিদ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন টাইগার রবি

পরবর্তী

নিধাস ট্রফিতে হ্যালসলকেও পাচ্ছে না বাংলাদেশ

পরবর্তী

নিধাস ট্রফিতে হ্যালসলকেও পাচ্ছে না বাংলাদেশ

শ্রীদেবী মৃত্যুর ‘কেস’ সমাপ্ত, স্বজনদের কাছে দেহ হস্তান্তর

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT