চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগরীতে যান চলাচল স্বাভাবিক, নেই হরতালের প্রভাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
হরতাল-যান চলাচল স্বাভাবিক-গ্যাসের দাম বৃদ্ধি

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালের প্রভাব নেই রাজধানীতে। এ হরতালে সরকারবিরোধী বিভিন্ন দলের সমর্থন, এমনকি সাধারণ মানুষের মত থাকলেও নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার সকাল থেকেই রাজধানীর গণপরিবহন ব্যবস্থা ছিল স্বাভাবিক। গণপরিবহনগুলোতে ছিল কর্মমুখী মানুষের ভিড়।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর, সায়েন্সল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ ও কাকরাইল এলাকায় যানবাহনের উপস্থিতি রয়েছে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।

Banglabid

শাহবাগ ও পল্টন এলাকায় বাম জোটের নেতাকর্মীদের হরতালের সমর্থনে অবস্থান নিতে দেখা গেছে। তবে হরতালের সমর্থন দেয়া বিএনপি ও গণফোরামের কাউকে মাঠে দেখা যায়নি।

শাহবাগ মোড়ে প্রগতিশীল ছাত্র জোটের অবস্থানেরর ফলে চারদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নাগরিকদের মত হরতালের পক্ষে
হরতালে নাগরিক দুর্ভোগ বিদ্যমান থাকলেও নাগরিকরা এ হরতালের পক্ষে মত দিচ্ছেন।

Reneta

বেসরকারী চাকরিজীবী কায়সার রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর জুলুম করা হচ্ছে। এর ফলে বাড়ি ভাড়া বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে, এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে।

পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায়
এদিকে, এ অবস্থানকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যে কোন অপতৎপরতা রোধে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার চ্যানেল আই অনলাইনকে বলেন, হরতালকে কেন্দ্র করে কেউ যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাস্তায় অবস্থান নেয়া হরতালের সমর্থনকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ জানানো হয়েছে। রাস্তা আটকে জনগনের ভোগান্তি না করার জন্য তাদেরকে অনুরোধ জানানো হয়েছে।

হরতালের সমর্থক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা আনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে পারছে না। কিন্তু তারা গ্যাসের দাম বৃদ্ধি করছে, এতে লাভ কার? বাণিজ্যিকভাবে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়াতে বলা হচ্ছে।’

গ্যাসের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করারর দাবি জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ধদিবস হরতালগ্যাসের দাম বৃদ্ধিগ্যাসের দাম বৃদ্ধি- হরতালহরতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

পরবর্তী

ফাইনালিস্ট ও চ্যাম্পিয়নের নাম জানালেন ডু প্লেসিস!

পরবর্তী

ফাইনালিস্ট ও চ্যাম্পিয়নের নাম জানালেন ডু প্লেসিস!

যৌন নির্যাতন-ধর্ষণ-নারী নিপীড়ন

ধর্ষণ ও নারী নিপীড়ন কোনো দুর্ঘটনা নয়, সংস্কৃতি

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT