চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগরবাসীর সমস্যা জানতে মোবাইল অ্যাপ

পান্থ রহমান পান্থ রহমান
১০:৪৩ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

অভিযোগ, অনুযোগ, অসুবিধা আর জরুরি সেবা এবার হাতের মুঠোয় নিয়ে হাজির হলো ঢাকা উত্তর সিটি করপোরেশন। নাগরিক সেবা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘নগর’ নামে মোবাইল অ্যাপ্লিকেশন। ‘ডিজিটাল ঢাকা’র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রতিমন্ত্রী।

বাসার পাশের ডাস্টবিনটা উপচে ভরা, গন্ধ বেরুচ্ছে কিন্তু পরিচ্ছন্নকর্মীদের দেখা নেই অথবা এলাকায় মশার উপদ্রব বেড়েছে কিংবা হাটার পথ দখল করে কেউ গড়ে তুলেছে অবৈধ দোকান-পাট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাদের এমন সমস্যা এখন এক ক্লিকেই পৌঁছে যাবে নগরপিতার কাছে।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অ্যাপটির উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন উপস্থিত ছিলেন।

Banglabid

‘নগর’ নামের মুঠোফোনভিত্তিক নাগরিক সুবিধার এমন আয়োজনের প্রশংসা করেন অতিথিরাও।

খোন্দকার মোশারফ হোসেন বলেন, এ ধরনের উদ্ভাবন জীবনকে সহজ করে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

জুনায়েদ আহমেদ পলক বলেন, একসময় ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অনেকে হাসাহাসি করলেও বাংলাদেশ যে এ পথে অনেক এগিয়েছে, ডিএনসিসির এই অ্যাপ চালু তারই প্রতিফলন।

Reneta

ঢাকাকে বদলে দেওয়ার ঘোষণার দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক ঢাকা নিয়ে তার মাস্টার প্ল্যানের কথা জানান।

তিনি বলেন, আমরা স্মার্ট, ডিজিটাল শহর তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে কাজ করছি। ঢাকা আর এরকম থাকবে না। স্মার্ট, নিরাপদ ও ডিজিটাল ঢাকা তৈরিতে প্রতিটি ক্ষেত্রে আমরা হাত দিয়েছি। ঢাকা বদলাচ্ছে, আগামী চার থেকে পাঁচ বছর পর এই ঢাকা আর থাকবে না। আমরা ঢাকাকে বদলে দিব।’

ঢাকাকে ডিজিটাল করে গড়ে তোলার পাশাপাশি নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতিও দেন নগর পিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাইল অ্যাপস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন নামে পিস স্কুল

পরবর্তী

কাদের হাতে এবারের অলিম্পিক মশাল

পরবর্তী

কাদের হাতে এবারের অলিম্পিক মশাল

বিদ্যুৎ চাই, তবে প্রাণের সুন্দরবনের বিনিময়ে না

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT