চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নামে পিস স্কুল

রেজাউল করিম রেজাউল করিম
৯:১৫ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে জাকির নায়েকের নামে পরিচালিত পিস স্কুলগুলো সরকার বন্ধের নির্দেশ দিলেও নির্দেশ জারির আগে থেকেই নতুন নামে পরিচালিত হচ্ছে পিস স্কুল। কিন্তু, সেটা সম্ভব না বলছে শিক্ষা মন্ত্রণালয়।

ঠিক কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ‘পিস’ নাম দিয়ে চলছে সে সম্পর্কে কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট তথ্য না থাকলেও শিক্ষা মন্ত্রণালয় জনিয়েছে, রাজধানীর লালমাটিয়ায় একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের সাময়িক নিবন্ধন ছাড়া সবগুলোই অননুমোদিত।

লালমাটিয়ার সাবেক এ পিস স্কুল এখন চলছে ‘সাউথ শোর স্কুল’ নামে। স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের কাছে মোবাইল মেসেজের মাধ্যমে নাম পরিবর্তনের কথা জানানো হয়েছে।

Banglabid

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ওদের স্কুল থেকে একটা টেক্সট এসেছে যে স্কুলের নাম এখন থেকে সাউথ শোর স্কুল। তারা জানিয়েছে যে, এই স্কুলটি শিক্ষা মন্ত্রণালয় থেকে বৈধ অনুমোদন পাওয়া এবং আমাদেরকে নিশ্চিন্ত থাকতে বলা হয়েছে।’

কিন্তু, শিক্ষা মন্ত্রণালয় বলছে, রাতারাতি এভাবে নাম পরিবর্তন সম্ভব নয়। মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আইন অনলাইনকে বলেন, নাম পরিবর্তনের বিষয়টি একটি লম্বা প্রক্রিয়া। রাতারাতি এভাবে নাম পরিবর্তন করা সম্ভব নয়।

লালমাটিয়ার ওই স্কুলের ছা্ত্র-ছাত্রী সংখ্যা প্রায় চারশো। সিলেবাস ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত বলে স্কুল থেকে দাবি করে বলা হয়, অতিরিক্ত হিসেবে রয়েছে কুরআন। হিফজও আছে, তবে অপশনাল। বাংলা-ইংরেজীর পর তৃতীয় ভাষা হিসেবে আছে আরবী। কুরআন পড়ানো হয় বোঝার জন্য। হাদিস পড়ানো হয় না।

Reneta

অভিভাবকদের দাবি, সিলেবাসে কী আছে, স্কুলে কী পড়ানো হচ্ছে তা গণমাধ্যমে তুলে ধরা হোক।

নাম প্রকাশ না করে এক অভিভাবক বলেন, তৃতীয় ভাষা হিসেবে অন্য স্কুলে স্প্যানিশ, জার্মান বা ফ্রেঞ্চ পড়ানো হয়, এখানে শুধু আরবী। অন্য ইংলিশ মাধ্যম স্কুলের মতো এখানেও সব ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়।

তবে, শিক্ষা মন্ত্রণালয় বলছে, জাকির নায়েকের বক্তব্য যেমন অনেককে জঙ্গি হতে অনুপ্রাণিত করে তেমনি তার আদর্শে পরিচালিত স্কুলেও সেই আশঙ্কা থেকে যায়।

এক কর্মকর্তা বলেন, যে আশঙ্কা থেকে পিস টিভি বন্ধ করা হয়েছে, সেই একই আশঙ্কা থেকে পিস স্কুলও বন্ধ করতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিস টিভিপিস স্কুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চরমপন্থায় কেন এত প্রবাসী

পরবর্তী

নগরবাসীর সমস্যা জানতে মোবাইল অ্যাপ

পরবর্তী

নগরবাসীর সমস্যা জানতে মোবাইল অ্যাপ

কাদের হাতে এবারের অলিম্পিক মশাল

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT