চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধুতি পরায় প্রবেশে বাধা, শপিং মল বর্জনের ডাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

ধুতি-কুর্তা পরে থাকায় কলকাতার জনপ্রিয় এক শপিং মলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন চিত্রনির্মাতা আশিশ অভিকুনথাক। পরে তার সামাজিক উচ্চ অবস্থান বুঝতে পেরে ঢুকতে দেওয়া হয়।

এমন ঘটনার পর সেই মল বর্জনের ডাক দিয়েছেন আশিশ। অনেকেই তার এই আহ্বানে সহমত জানিয়েছে। কিন্ত মলটির কর্তৃপক্ষ ওই অভিযোগ অস্বীকার করেছে।

ফেসবুকে শনিবার এই ঘটনার উল্লেখে আশিশ লিখেন, ২৬ বছর ধরে তিনি ধুতি পরে আসছেন। নিরাপত্তার অজুহাতে লুঙ্গি ও ধুতি পরিহিতদের প্রবেশ নিষিদ্ধ বলে তাকে জানানো হয়। কিন্তু তিনি ইংরেজি ভাষায় বিতর্কে লিপ্ত হলে পরে ঢুকতে দেয়। তার এই ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার ভিডিও করা এবং ফেসবুকে পোস্ট করা দেবালিনা সেন সংবাদ সংস্থা পিটিআইকে জানান, “সম্ভবত ইংরেজিতে কথা বলতে দেখে তারা বুঝতে পারে আমি উচ্চ সামাজিক মর্যাদার লোক এবং ‍প্রবেশের অনুমতি দেয়। আমরা তখনই প্রতিবাদ স্বরূপ বেরিয়ে আসি।”

তবে এমন অভিযোগ অস্বীকার করে মল কর্তৃপক্ষ পিটিআই’কে বলেন, আশিশকে প্রবেশের অনুমতি দেওয়ার আগে নিরাপত্তা কর্মী তার সুপারভাইজারের সাথে কথা বলে নেয়। এজন্য আশিশকে মাত্র ২০ সেকেন্ড অপেক্ষা করতে হয়। তার মলে প্রবেশের সময়কার ফুটেজ আমাদের কাছে আছে।

কিন্তু সামাজিক মাধ্যমে এই ইস্যুটি ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মলটি বয়কটের ডাক দেয়।

ট্যাগ: শপিং মল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকুনগুনিয়া: দুই মেয়র আর সরকারকে দায়ী করল বিএনপি

পরবর্তী

ইমরান এইচ সরকারের ওপর ছাত্রলীগের ‘হামলা’

পরবর্তী
ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

ইমরান এইচ সরকারের ওপর ছাত্রলীগের ‘হামলা’

ভোটার

ইসি নিজেই কি নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে পারে?

সর্বশেষ

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT