চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলা পাল্টে দিয়েছিলেন সিভিল সার্জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২২, মে ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

ধর্ষণের পর হত্যার অভিযোগে করা একটি মামলার ময়নাতদন্ত প্রতিবেদনে আলামত না দেখানোর বিষয়টি অনুসন্ধান করে পটুয়াখালীর সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এই নির্দেশ দেন।

পটুয়াখালীর রাঙ্গাবালী থানার সপ্তম শ্রেণিপড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে গণধর্ষণ করে হত্যার অভিযোগে ওই শিক্ষার্থীর মা দানেশ চৌকিদারসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

Banglabid

ওই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন দানেশ চৌকিদার। এ জামিন আবেদনের শুনানিতে নিহত শিক্ষার্থীর ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। এতে অসামঞ্জস্য পেলে আদালত ৭ মে এক আদেশে পটুয়াখালীর সিভিল সার্জনকে ২২ মে আদালতে হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশ অনুসারে বুধবার পটুয়াখালীর সিভিল সার্জন শাহ মোজাহেদুল ইসলাম আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত দানেশ চৌকিদারের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।

আজ আদালতে দানেশ চৌকিদারের পক্ষে শুনানি করেন আইনজীবী তুষার বণিক। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

আদেশের বিষয় আইনজীবী ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, ধর্ষণের শিকার নিহত শিক্ষার্থীর ময়নাতদন্তকারী চিকিৎসক হচ্ছেন ড. মো: রেজাউর রহমান। আর সিভিল সার্জন ছিলেন শাহ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। আর ওই ময়নাতদন্ত প্রতিবেদনের বর্ণনায় চারটি ক্ষতের কথা উল্লেখ আছে। অথচ মন্তব্য অংশে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়েছে, যা দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই ময়নাতদন্ত প্রতিবেদনে গরমিল থাকায় পটুয়াখালীর সিভিল সার্জনসহ ময়নাতদন্তকারী চিকিৎসা বোর্ডের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান করে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩২ দফা পদক্ষেপ কি ঈদযাত্রা সহজ করতে পারবে?

পরবর্তী

শুটিং শেষ, ঈদুল আযহায় নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

পরবর্তী

শুটিং শেষ, ঈদুল আযহায় নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

লেস্টারে শেষ অনুশীলনে বাংলাদেশ

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT