চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ চেষ্টার অভিযোগ: দিনাজপুরে চিনিকলের এমডি প্রত্যাহার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:২৬ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ধর্ষণ চেষ্টার অভিযোগে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম আব্দুর রশিদকে প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সুগার কর্পোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বার্তায় খবরটি জানানো হয়েছে। একই সঙ্গে এই সুগার মিলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আব্দুল মজিদকে দায়িত্ব দেয়া হয়েছে।

জানা গেছে, সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীর (আফতাব আলী) মেয়ে তার বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য দীর্ঘদিন ধরে মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম আব্দুর রশিদের কাছে ধরনা দিচ্ছিলেন। এরই মধ্যে গত ৭ নভেম্বর ব্যবস্থাপনা পরিচালক ওই মেয়েকে চিনিকলের মুর্শিদহাট খামারে আসতে বলেন। সেখানে গেলে ব্যবস্থাপনা পরিচালক ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান।

Banglabid

পরে বিষয়টি বোচাগঞ্জ থানায় অভিযোগ করলেও মামলা না নেয়ায় ওই মেয়ে গত রোববার দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার বিচারক মামলাটি গ্রহণ করে তা এজাহার হিসেবে রজু এবং তদন্তের জন্য বোচাগঞ্জ থানাকে নির্দেশ দেন।

ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সুগার মিলের কর্মকর্তারা। মানববন্ধনে অংশগ্রহণের জন্য শ্রমিক-কর্মচারীদের বাধ্য করা হচ্ছিল। এরই প্রতিবাদে মাইক ভাঙচুর ও ব্যানার ছিনিয়ে নেয়াসহ শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় এক কর্মকর্তাসহ তিনজন আহত হন।

পরে শ্রমিক-কর্মচারীরা অভিযুক্ত এমডির কার্যালয় ভাঙচুর করে তাকে মিল থেকে বের করে দেন। পরে শ্রমিক-কর্মচারীরা মিলের কার্যক্রম বন্ধ করে এমডিকে তার বাসভবনে অবরুদ্ধ করে প্রত্যাহার দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয় বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরধর্ষণচেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডা এবং কম্বোডিয়ায় প্রদর্শিত হবে ‘মাই বাই সাইকেল’

পরবর্তী

পুলিশকে ধন্যবাদ জানালেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

পরবর্তী

পুলিশকে ধন্যবাদ জানালেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

এশিয়া কাপে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ছে নারী ক্রিকেট দল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT