বিনোদন

কানাডা এবং কম্বোডিয়ায় প্রদর্শিত হবে ‘মাই বাই সাইকেল’

কানাডা এবং কম্বোডিয়ায় প্রদর্শিত হবে ‘মাই বাই সাইকেল’

বাংলাদেশি চলচ্চিত্র ‘মাই বাই সাইকেল’ কম্বোডিয়ার ফনম ফেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রকে উদযাপন করার লক্ষ্যে মুক্ত এবং অপ্রতিযোগিতামূলক এ উৎসবে এবার ৩৮ টি চলচ্চিত্র দেখানো হবে, যার মধ্যে ১৪ টি থাকবে ফিচার ফিল্মস।

গত ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবটি চলবে ৩০ নভেম্বর অবধি।

এছাড়াও ছবিটি কানাডার উইনিপেগ এবোরিজিনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে। এই ভেন্যুতে ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

কানাডার মানিটোবার অন্তর্গত উইনিপেগে আয়োজিত এ উৎসব সারা বিশ্বের জনজাতিক সম্প্রদায়ের উল্লেখযোগ্য সব নতুন ছবিকে উৎসর্গ করে আয়োজিত হয়।

মাই বাই সাইকেল এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি প্রধান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এ ছবিতে বাংলাদেশের প্রান্তিক জনসাধারণের কথা তুলে ধরা হয়েছে। উপজাতি গ্রামের একটি পরিবারের সাইকেলে করে যাত্রী বহনের নতুন ব্যবসায়কে কেন্দ্র করে তাদের টিকে থাকা ও সংগ্রামের উপর নির্মিত হয়েছে এ ছবিটি। উপজাতীয় ভাষা ব্যবহার করে নির্মিত হওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এটি।

খনা টকিজের প্রযোজনায় মাই বাই সাইকেল তরুণ নির্মাতা অং রাখাইন এর প্রথম চলচ্চিত্র।

বিষয়:মাই বাইসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…