চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত ফাঁসি কার্যকর চান রাজনের বাবা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৩১ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
আদালত
A A

সিলেটের সবজি বিক্রেতা শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজনের বাবা শেখ মো: আজিজুর রহমান।

রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এ রায়ে আমি সন্তুষ্ট। আমি ন্যায় বিচার পেয়েছি। তাই বিচারকদের ধন্যবাদ। এবার খুনিদের দ্রুত ফাঁসি কার্যকর হওয়া দেখতে চাই।’

শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া চার জনকে মৃত্যুদণ্ড বহাল রেখে মঙ্গলবার রায় দেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকে কামরুল ইসলাম, ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ বাদল ও জাকির হোসেন পাভেলের।

বিচারিক রায়ে আদালতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত নূর মিয়ার সাজা কমিয়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদকে (পলাতক) বিচারিক আদালতের দেয়া সাত বছর করে কারাদণ্ড এবং দুলাল আহমদ ও আয়াজ আলীকে এক বছর করে দেয়া কারাদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম আবুল হোসেন, বেলায়েত হোসেন, শাহরিয়ায় ও শহিদ উদ্দিন চৌধুরী। পলাতক এক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত হিসেবে ছিলেন আইনজীবী হাসনা বেগম।

গত ১২ মার্চ এই মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের শুনানি শেষ হলে হাইকোর্ট ১১ এপ্রিল রায়ের জন্য দিন ধার্য করেন।

২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে হত্যাকারীরাই সেই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

পরে ওই বছরের ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ৮ নভেম্বর বিচারিক আদালতের দেয়া রায়ে ১০ আসামিকে দণ্ডিত করা হয়। যাদের মধ্যে কামরুল ইসলাম, ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ বাদল ও জাকির হোসেন পাভেল আহমদের ফাঁসির আদেশ হয়।

কামরুলের সহযোগী নূর মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং কামরুলের তিন ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদকে (পলাতক) সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এক বছর করে দণ্ড হয় দুলাল আহমদ ও আয়াজ আলীর।

বিচারিক আদালতের রায়ের পর পলাতক পাভেল আহমেদ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হাইকোর্টে আপিল ও জেল আপিল করেন। এ ছাড়া আপিল করেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নূর মিয়া।

ট্যাগ: শিশু রাজন হত্যাসিলেটহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেমন চলছে ‍শাকিব খানের ‘সত্তা’?

পরবর্তী

বৈশাখের ছোঁয়া মাটির তৈরি নানা কিছুতে

পরবর্তী

বৈশাখের ছোঁয়া মাটির তৈরি নানা কিছুতে

বড় কৃষি কোম্পানির অনিয়ম প্রকাশ করে ১০ কর্মীর পত্রিকা পেলো পুলিৎজার

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT