চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে তাইজুলের উপলব্ধি: উন্নতি করতে হবে

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৪০ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাইজুল ইসলাম মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পিন আক্রমণে বাংলাদেশের অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। ঘরের মাঠে বল হাতে ছড়ি ঘোরাতে ওস্তাদ এ বাঁহাতি স্পিনার। সাউথ আফ্রিকায় গিয়ে কোনো পাত্তাই পাননি। ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে ২৭ ওভার বল করে ১৪৫ রান দিয়ে দেখেননি উইকেটের মুখ। দেশে ফিরে জানালেন নিজের কিছু উপলব্ধির কথা।

রোববার মিরপুরে সংবাদ মাধ্যমকে সাউথ আফ্রিকার দুর্বোধ্য কন্ডিশন নিয়ে তাইজুল বলেন, ‘বাইরের অন্যান্য দেশের চাইতে সাউথ আফ্রিকা আমার কাছে বেশি কঠিন মনে হয়েছে। ওখানকার আবহাওয়া এই গরম এই শীত। শ্বাস কষ্টের ব্যাপারও আছে। আমরা হয়তো খাপ খাওয়াতে পারতাম; তাতে বেশি দিন সময় লাগতো। কিন্তু তারপরও আমরা যতটুক সময় পেয়েছি তারমধ্যেই খাপ খাইয়ে নিতে চেষ্টা করেছি। আমার কাছে সহজ মনে হয়নি ওখানে। অভিজ্ঞতা অবশ্যই হয়েছে। কেননা এমন কন্ডিশনে বাহিরে এটাই আমার প্রথম ছিল। আমার কাছে মনে হয়েছে বোলার হিসেবে আমার আরও উন্নতি করতে হবে।’

নিজ দেশের উইকেট যতটা স্পিন সহায়ক, সাউথ আফ্রিকার কন্ডিশন ঠিক তার উল্টো। জ্বলে উঠতে না পারার হতাশার চেয়ে উইকেট আর কন্ডিশন নিয়েই আক্ষেপ ঝরল তাইজুলের কণ্ঠে,  ‘সাউথ আফ্রিকার কন্ডিশনে প্রথম দিন বল করাটা খুবই কঠিন। কেননা প্রথম দিনে উইকেটে কিছুই থাকে না। আর ওখানকার মাটিটাও আলাদা। বল বাউন্স করে আবার ব্যাটেও আসে ভালো। কিন্তু ভেরিয়েশন দিলে লাভ হয় না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা উইকেটে কোনও হেল্পই ছিল না। ওইদিন আমি যে অ্যাঙ্গেল থেকেই বল করছিলাম ওরা মারছিলো। ভেবেছি বল একটু ঘুরবে বা থামবে। এমন কিছুই হচ্ছিলো না। ওরা প্রথম দিনটা পুরো মুখস্থ খেলেছে।’

১৬ ম্যাচে তাইজুলের উইকেট ৫৪টি। টেস্টে নিজেকে মোটামুটি নিয়মিত সদস্য বানিয়ে ফেলেছেন। ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করলেও তিন বছরের ক্যারিয়ারে ওয়ানডে খেলেতে পেরেছেন মাত্র ৪টি। তাইজুলের সঙ্গে সাউথ আফ্রিকা থেকে ফিরেছেন ওয়ানডে দলে জায়গা না পাওয়া শফিউল ইসলাম ও শুভাশিস রায়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষ্প্রাণ ড্রয়ের পথে চার লড়াই

পরবর্তী

রাশিয়ার ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাব পেলেন সাবের হোসেন চৌধুরী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাব পেলেন সাবের হোসেন চৌধুরী

ঢাকা অ্যাটাক: বাণিজ্যিক চলচ্চিত্রের ইতিবাচক কাণ্ডারী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ দ্বিগুণের বেশি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT