চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষ্প্রাণ ড্রয়ের পথে চার লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের চার ম্যাচই ড্রয়ের পথে রয়েছে। চারদিনের ম্যাচে তৃতীয় দিন শেষে ফলের আভাস মিলছে না কোনও ভেন্যুতেই। আগের চার রাউন্ডে ১৬ ম্যাচের মধ্যে জয়-পরাজয়ে নিষ্পত্তি হয়েছে মাত্র ৪টি ম্যাচ। ১২টি ম্যাচ হয়েছে নিষ্প্রাণ ড্র। অবিশ্বাস্য কিছু না ঘটলে ড্রয়ের মিছিলে যোগ হতে পারে আরও চারটি ম্যাচ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের ৫৬০ রানের জবাবে ৬ উইকেটে ২৯৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা বিভাগ। এখনও রংপুরের চেয়ে ২৬৫ রানে পিছিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি।

বগুড়ায় রাজশাহীর বিপক্ষে ধুঁকছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না বন্দরনগরীর দলটি। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হওয়া চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ১০৯ রান। প্রথম  ইনিংসে রাজশাহী করেছিল ৪০৩ রান। চট্টগ্রাম পিছিয়ে ৩৪ রানে।

চট্টগ্রামে সিলেট বিভাগের করা ৩১৯ রানের জবাবে ঢাকা মেট্রো গুটিয়ে গেছে ২৫৯ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ  ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান। সিলেটের লিড ২৩৬।

রাজশাহীতে খুলনার প্রথম ইনিংসে করা ৫১১ রানের জবাবে বরিশাল থেমেছে ২৯৬ রানে। ফলো-অনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে করেছে ১০৯ রান। ইনিংস ব্যবধানে হার বাঁচাতে সোমবার শেষদিনে তাদের করতে হবে ১৩৫ রান।

চার রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের শীর্ষে আছে খুলনা বিভাগ। দ্বিতীয় স্তরের শীর্ষ দল রাজশাহীর পয়েন্টও ১৪।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

সোনম ওয়াংচুককে নিয়ে ভারতে উদ্বেগ, সরব বলিউড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT