চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে করোনার সার্বিক পরিস্থিতি স্বস্তিদায়ক: স্বাস্থ্য অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
Bangladeshi health worker administering vaccine to a child wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা মহামারি পরিস্থিতি স্বস্তিদায়ক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার ৩ অক্টোবর করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এ কথা বলেন।

ডা. নাজমুল বলেন, সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান বিবেচনায় করোনার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্বস্তিদায়ক। গত দুই-তিন সপ্তাহে অব্যাহতভাবে সংক্রমণ কমছে, যা স্বস্তি ফিরিয়ে আনছে সবার মনে।

তিনি বলেন, গত এক সপ্তাহে সংক্রমণের হার ৪ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ স্বস্তিকর অবস্থা ধরে রাখতে হলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলা ও সবার চেষ্টায় সংক্রমণের হার আরও কমানো সম্ভব।

‘গত সাত দিনে সারাদেশে এক লাখ ৭৩ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা হয়, যা বিগত সপ্তাহের চেয়ে সাত হাজার ৫৮১টি কম। একই সময় শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৫৭৩ জন, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৩ শতাংশ কম। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭  রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৪৯ জন কম রোগীর মৃত্যু হয়, অর্থাৎ পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ মৃত্যু কমেছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আরও জানান, ঢাকা জেলাতে সর্বাধিক পাঁচ লাখ ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয় চট্টগ্রাম জেলায়। শীর্ষ করোনা সংক্রমিত জেলাগুলোর মধ্যে নোয়াখালীতে সবচেয়ে কম ২২ হাজার ৮৮০ জন রোগী শনাক্ত হয়।

ট্যাগ: করোনা পরিস্থিতিকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের ৪ অক্টোবর থেকে ভ্যাকসিন দেয়া শুরু

পরবর্তী

ডিরেক্টরস গিল্ডের কমিটিতে যুক্ত হলেন বান্নাহ-তপু খান

পরবর্তী
ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটিতে বান্নাহ-তপু খান যোগদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিরেক্টরস গিল্ডের কমিটিতে যুক্ত হলেন বান্নাহ-তপু খান

হাতকড়া লাগানো অবস্থায় জেলের গ্রিলের সামনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরো এক সন্দেহভাজন গ্রেপ্তার

সর্বশেষ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT