চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের ৪ অক্টোবর থেকে ভ্যাকসিন দেয়া শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের আগামীকাল ৪ অক্টোবর থেকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া শুরু হবে। অন-স্পট ও অ্যাপের মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে এ কার্যক্রম চলবে।

সোমবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী এই ক্যাম্পের মাধ্যমে এই ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে।

ভ্যাকসিন কার্যক্রম চলবে ১৭ অক্টোবর রোববার পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের (দ্বিতীয় ডোজ) ভ্যাকসিন ১ নভেম্বর রোববার থেকে দেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই অস্থায়ী ক্যাম্পে ছয়টি নির্দেশনা মেনে শুধুমাত্র সিনোফার্ম (ভেরোসেল) ভ্যাকসিন দেয়া হবে।

Banglabid

নির্দেশনাগুলো হচ্ছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা অন-স্পট নিবন্ধনের মাধ্যমে তখনই ১ম ডোজ গ্রহণ করতে পারবেন। এনআইডি ছাড়া এই মুহূর্তে ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে না বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কেন্দ্রে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)/সরকারি কর্মচারি হাসপাতাল/শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) নিবন্ধন করা সত্ত্বেও যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করতে পারেননি, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিক্ষার্থীর আইডি কার্ড এবং ভ্যাকসিন কার্ড প্রদর্শন করে অস্থায়ী কেন্দ্রে ১ম ডোজ গ্রহণ করতে পারবেন; ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রসমূহ ছাড়া দেশের অন্য কোনো কেন্দ্রে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের সেখানেই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে দ্রুত ভ্যাকসিন প্রাপ্তির জন্য একটি তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে তাদেরকে ক্যাম্পে সংরক্ষিত তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

যারা ইতোমধ্যে এক ডোজ ভ্যাকসিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্র থেকে গ্রহণ করেছেন, মোবাইলে মেসেজ আসা সাপেক্ষে তারা একই ভ্যাকসিনের (সিনোফার্ম) দ্বিতীয় ডোজ এই অস্থায়ী ক্যাম্প হতে গ্রহণ করতে পারবেন ; যেহেতু অন-স্পট নিবন্ধন করতে হলে অপেক্ষমান লাইনে থাকতে হবে, তাই কেন্দ্রে আগমনের পূর্বেই নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে; সেক্ষেত্রে প্রত্যেককে নিজ নিজ এনআইডি ব্যবহার করে অনলাইনে সুরক্ষা ওয়েবসাইট/অ্যাপসে নিবন্ধন করতে হবে।

Reneta

নিবন্ধন করার সময় জেলা: ঢাকা, উপজেলা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়ার্ড-২১ এবং ‘যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক’ প্রদত্ত অপশনের যেকোনো কেন্দ্র বাছাই করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে এনআইডি, শিক্ষার্থীর আইডি এবং ভ্যাকসিন কার্ডটি সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে এসে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন এবং শেষ নির্দেশনায় রয়েছে: যাদের এনআইডিতে পেশা হিসেবে ‘ছাত্র’ নির্বাচন করা নেই, তাদের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার জন্য একটি তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT