চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব ‘মূর্তি’ অপসারণ চায় হেফাজতে ইসলাম

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
২:৪৩ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

সারাদেশে ‘ভাস্কর্য নামে যত মূর্তি’ রয়েছে তার সবগুলোর অপসারণ চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পাশাপাশি ভবিষ্যতেও দেশে যেন আর কোন ‘মূর্তি’ স্থাপিত না হয় সে ব্যাপারেও উদ্যোগ নেয়ার দাবি করেছে সংগঠনটি।

১৩ দফা দাবিতে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নিয়ে রাজধানী অবরোধ করেছিল হেফাজতে ইসলাম। সেই দাবিগুলোর মধ্যে ৭ নম্বর দাবি ছিল, “মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা”।

সেই অবরোধে সহিংসতার এক পর্যায়ে সেদিন গভীর রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে বিতাড়িত করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

Banglabid

বুধবার চ্যানেল আই অনলাইন হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হাইকোর্টের সামনের মূর্তির ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীকে নির্দিষ্টভাবে বলেছি। তিনি তা অপসারণের আশ্বাস দিয়েছেন। আমরা চাই ভবিষ্যতে ‘ভাস্কর্য’র নামে কোন ‘মূর্তি’ স্থাপিত না হয় এবং যতগুলো ‘মূর্তি’ আছে তা অপসারণ করা হোক।’

“এ দাবি এর আগে প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতেও আমরা জানিয়েছি এবং গত মঙ্গলবার আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সামনে এমন বক্তব্য উপস্থাপণও করেছেন।”

‘মূর্তি’ অপসারণের আশ্বাস দিয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে হেফাজতের এ নেতা বলেন, ‘দেশের ৯২ শতাংশ মানুষের ধর্মীয় অনুভুতিকে হৃদয়ে ধারণ করার জন্য প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক অভিন্দন জানাই।

Reneta

হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সামনে থেকে লেডি জাস্টিস’র ভাস্কর্য অপসারণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে হেফাজতের আমির আল্লামা আহমদ শফীসহ কওমী মাদ্রাসাভিত্তিক বিভিন্ন আলাম ওলামাদের সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাস্কর্য অপসারণসুপ্রিম কোর্টের ভাস্কর্যহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই: প্রধানমন্ত্রী

পরবর্তী

ক্ষমতার জন্য ‘অশুভ আঁতাতে’ বিস্ময়

পরবর্তী

ক্ষমতার জন্য ‘অশুভ আঁতাতে’ বিস্ময়

এরশাদের উপহার আত্মসাত মামলায় হাইকোর্টের রায় ৯ মে

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT