চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা নববর্ষের শুরু সেই মুঘল আমল থেকে। তখন তো আর টাকা পয়সা ছিলো না, ফলে পণ্য বিনিময় হতো। বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় কোনো বিষয় নেই। মঙ্গল শোভাযাত্রার সঙ্গেও ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা বরং আমাদের দেশের সংস্কৃতির প্রতিফলন। এসব নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।

বুধবার তার কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করানোর পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবাইকে পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈশাখের সঙ্গে ইলিশের কী সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। এদিন অন্য কিছু খাবেন। চাইলে পান্তাভাত খাবেন, মরিচ পোড়া, বিভিন্ন ভর্তা আর ডিম ভাজা দিয়ে খাবেন। ইলিশ মাছ এদিনে কেন খেতেই হবে? দরকার হলে মরিচ পোড়া, ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবেন। সেটাও তো মজার খাবার। ঘটনাচক্রে বৈশাখের সঙ্গে ইলিশ জড়িয়ে গেছে। কিন্তু ঐ মাছই খেতে হবে এমন তো কোনো কথা নেই। এমনিতেই তো চৈত্র মাসের দিকে মাছ কম খেতে হয়।

Banglabid

এসময় তিনি আরো বলেন, এই শব্দটিতে মঙ্গল আছে বলেই যে সেটা হিন্দু শব্দ হয়ে গেলো তা নয়। তাহলে আমরা যে মঙ্গলবার বলি, সেটাও কি হিন্দুবার হয়ে গেলো? নববর্ষের দিনটিই সারাদেশের মানুষ এক হয়ে পালন করেন। ব্যবসায়ীরা হালখাতা করে। সেসবকে এত রঙচঙ দেওয়ার কি আছে?  এসব বিভ্রান্তি না ছড়াতে সবাইকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

পৃথিবীর আরো বহুদেশে নববর্ষ উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, শব্দের সঙ্গে ধর্মের কি সম্পর্ক? শব্দ একটি ভাষা আর ভাষা হলো সাহিত্য। ভারতে গিয়েও দেখেছি পানিকে সবাই জল না বলে পানি বলে। আরো অনেক জায়গাতেই বলে। উলুধ্বনি নাকি হিন্দু শব্দ। কিন্তু কাবা শরীফে গিয়েও তো উলুধ্বনি দেওয়া হয়। আরো অনেক জায়গায় ব্যবহার করা হয়। তাহলে কি সেটাকে হিন্দুয়ানি বলবেন?

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পয়লা বৈশাখপ্রধানমন্ত্রী শেখ হাসিনামঙ্গল শোভাযাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের মামলা চলতে বাধা নেই

পরবর্তী

দেশের সব ‘মূর্তি’ অপসারণ চায় হেফাজতে ইসলাম

পরবর্তী

দেশের সব ‘মূর্তি’ অপসারণ চায় হেফাজতে ইসলাম

ক্ষমতার জন্য ‘অশুভ আঁতাতে’ বিস্ময়

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT