চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদের উপহার আত্মসাত মামলায় হাইকোর্টের রায় ৯ মে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৪৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
আদালত
A A

রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রী আত্মসাত ও আর্থিক অনিয়মের অভিযোগে করা দুর্নীতির মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের তিন বছরের সাজার বিরুদ্ধে আসামি ও সরকারের করা আপিলের রায় ঘোষণার জন্য ৯ মে তারিখ ঠিক করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার শুনানি শেষে রায় ঘোষণার তারিখ জানান।

গত ২৭ মার্চ এই মামলায় সাজার বিরুদ্ধে করা আপিল ও এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল একসঙ্গে শুনানির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে একটি নতুন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

Banglabid

এর আগে এরশাদের আপিল শুনানি শেষে গত ২৩ মার্চ রায়ের দিন ধার্য থাকলেও আসামির সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আরও দুটি আপিল অনিষ্পন্ন থাকায় সেদিন আর রায় না দিয়ে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ।

রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রী আত্মসাত ও আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি সেনানিবাস থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো।

বিচারিক প্রক্রিয়া শেষে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এরশাদ আপিল করলে তার তিন বছরের কারাদণ্ড স্থগিত হয়ে যায়।

Reneta

এরপর ২০১২ সালে দুদক এই মামলায় পক্ষভুক্ত হয়। সর্বশেষ গত ২২ আগস্ট  মামলার আপিলটি কার্যতালিকায় আনার জন্য হাইকোর্টে আবেদন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি কার্যতালিকাভুক্ত হয়।

এরশাদ হাইকোর্টের আদেশে এই মামলায় বর্তমানে জামিনে আছেন বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমতার জন্য ‘অশুভ আঁতাতে’ বিস্ময়

পরবর্তী

‘কওমী সনদের স্বীকৃতি ও মূর্তি অপসারণের ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’

পরবর্তী

‘কওমী সনদের স্বীকৃতি ও মূর্তি অপসারণের ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’

এবার ঢাবির স্মৃতি চিরন্তনের নামফলক মুছে ফেলার চেষ্টা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT