চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের ব্যবসায় ও অর্থনীতিতে নিজস্ব দিকনির্দেশনা প্রয়োজন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A
ঢাবি-ব্যবসায় শিক্ষা-সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের ব্যবসায় ও অর্থনীতিতে নিজস্ব দিকনির্দেশনা প্রয়োজন। অন্যান্য দেশের দিকনির্দেশনা দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা ও অর্থনীতি নিয়ে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলন বিষয়ে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এই সম্মেলনের উদ্ধোধন করেন।

আটটি দেশের ৭৫ জন স্বনামধন্য গবেষক এই সম্মেলনে অংশ নিয়েছেন। ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ’ শীর্ষক এই দু’দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনর আয়োজক ঢাবি ‘ব্যবসায় শিক্ষা অনুষদ’।

Banglabid

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ব্যবসায় ও অর্থনীতির মডেল তৈরির জন্য সুপরিচিত যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির পার্থ এস. ঘোষ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেনিয়ার ইউনাইটেড স্টেটস্ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পল তিয়াম্বে জেলেযা এবং সংযুক্ত আরব আমিরাতের আল-আইন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ঘালেব এ. এল রেফায়ে।

সম্মেলনের প্রধান সমন্বয়ক ও বিজনেস স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও সহকারী সমন্বয়ক সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উদ্বোধনী অধিবেশনে দেশি-বিদেশী গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘এখন আমাদেরকে নিজস্ব গবেষণা, নিজস্ব দিক নির্দেশনার মাধ্যমে এবং বহির্বিশ্বের সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য আমাদের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন।’

Reneta

‘এখানে দেশি-বিদেশি সব স্বনামধন্য গবেষকদের উপস্থিতিতে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে আমাদের গবেষকরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এতে ক্রস বর্ডার গবেষণা আরও উৎসাহিত হবে। উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।’

উদ্বোধনী পর্বে পার্থ এস. ঘোষ তার প্রবন্ধ ‘নার্চারিং দ্য ইনোভেটিভ সোসাইটি ফর অল-রাউন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট: টুর্য়াডস ক্যাপিটালিজম ২.০’-এ তিনি ভবিষ্যতে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মোকাবেলা নিয়ে কথা বলেন। তিনি একটি ‘ইনোভেটিভ এবং এন্টারপ্রাইজিং সোসাইটি’র মডেল উপস্থাপন করেন।

পল তিয়াম্বে জেলেযা ‘গ্রোথ অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট: লেসন্স ফ্রম আফ্রিকা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। জেলেযা উল্লেখ করেন, অর্থনীতিতে, রাজনীতিতে সামাজিক গঠনে এবং শিক্ষায় সাহস এবং উন্নত চিন্তা ধারা ভবিষ্যতকে সুন্দরভাবে তৈরি করতে সহায়তা করবে।

ঘালেব এ. এল রেফায়েনিজ গবেষণা ‘রিস্ক ম্যানেজমেন্ট ইন হাইয়ার এডুকেশন্স ইনস্টিটিউশনস’ উপস্থাপন করেন। তিনি এখানে বিভিন্ন ভাষার দক্ষতা বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান বিশ্বায়নের ক্রমবৃদ্ধি সত্ত্বেও সামাজিক অসমতা বৃদ্ধির কথা আলোচনা করেন। তিনি বলেন, অক্সফামের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে গত বছরের ৮২ শতাংশ সম্পদ ১ শতাংশ মানুষের কাছে চলে গেছে। একটি সমন্বিত প্রচেষ্টা ও ধারণা তৈরি করতে সুন্দর ও সমতাভিত্তিক সমাজ তৈরি করতে পারে বলে এসময় তিনি মন্তব্য করেন।

সমাপনী বক্তব্যে সম্মেলনের সহ-প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক সম্মেলনঢাকা বিশ্ববিদ্যালয়সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘খালেদা জিয়ার ফিজিওথেরাপি আজ, স্বাস্থ্য পরীক্ষা বুধবার’

পরবর্তী

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান

পরবর্তী

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান

টাকা

টাকার বিপরীতে দুর্বল হচ্ছে ভারতীয় রুপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT