চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশ এখন স্বৈরতান্ত্রিক দেশ: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৭:৫৩ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

জার্মানভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশকে ৫টি স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় রাখার বিষয়কে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান।

বিবিসি বাংলায় ওই তালিকা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চ্যানেল আই অনলাইনকে তিনি একথা বলেন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যানের মতে, ‘‘অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো দেশের রাজনৈতিক পরিস্থিতি, মুক্তচিন্তা প্রকাশে প্রতিবন্ধকতা, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ, দেশের প্রধান বিরোধী দল বিএনপির ওপর গুম-খুন এবং অসংখ্য মামলা হামলার মাধ্যমে জগদ্দল পাথরের মতো বসে থাকা শাসনের কারণেই এই স্বৈরতান্ত্রিকতার উন্মেষ।’’

অ্যাডভোকেট আহমদ আজম খান
Banglabid

‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনী নাটক করে যেভাবে দেশের গণতান্ত্রিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তারই প্রতিফলন হলো জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের ফলাফল। এটি একটি স্বাধীন দেশের জন্য দুর্ভাগ্যই বলতে হয়। এই পরিস্থিতিকে আরো বেশি নিচে নামিয়ে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখার মাধ্যমে’, বলেন অ্যাডভোকেট আহমদ আজম খান।

তিনি বলেন: ‘কঠিন এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হলে একটি সুষ্ঠু নির্বাচন অবশ্যই প্রয়োজন। একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারার দিকে যেতে না পারলে আগামীতে দেশের রাজনৈতিক পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশলিড নিউজস্বৈরতান্ত্রিক দেশ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বুফোনের প্রশংসার পরই ইতালি ম্যাচে শঙ্কায় মেসি

পরবর্তী

বিশ্বকাপে আফগানিস্তান

পরবর্তী

বিশ্বকাপে আফগানিস্তান

পরিচ্ছন্নতার অনন্য দৃষ্টান্ত পান দোকানী

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT