চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্নীতি’ করে শ্রেষ্ঠ হওয়া ছাত্রী গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ২৭, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

অসদুপায় অবলম্বন করে ভারতের বিহার রাজ্যের পাবলিক পরীক্ষায় মেধা তালিকার এক নম্বরে থাকা রুবি রায়কে আটক করেছে পুলিশ।

মেধাতালিকায় এক নম্বরে থেকেও ১৭ বছর বয়সী এই শিক্ষার্থী যখন পলিটিক্যাল সায়েন্স-কে ‘প্রডিকাল সায়েন্স’ বলেন তখন তার যোগ্যতা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে। নড়েচড়ে বসে প্রশাসন।

সমালোচনা সামলাতে আবার তার টেস্ট নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রথম দুইবার রুবিকে টেস্ট দিতে ডাকা হলেও অসুস্থতার অজুহাতে এড়িয়ে যায় সে। কিন্তু তৃতীয়বার আর হাজিরা এড়াতে পারেনি সে।

পরীক্ষায় আসা প্রশ্নগুলোই আবার তাকে সমাধান করতে দিলে সেগুলোর সমাধানে ব্যর্থ হন তিনি। এমনকি ভারতীয় কবি তুলসি দাসকে নিয়ে রচনা লিখতে বলায় রুবি শুধু ‘তুলসি দাস মহাশয় প্রণাম’ লিখেই থেমে যান। অভিযোগের প্রমাণ পেয়ে রুবিকে কোর্টে হাজির করা হয় এবং এরপর কারাগারে পাঠানো হয়।

অবশ্য শিক্ষার্থীকে এভাবে কারাগারে পাঠানো নিয়েও সমালোচনা চলছে। বিহারের এক মন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের আটক না করে বরং অসদুপায়ের প্রশ্রয় দেয়া গোটা ব্যবস্থাকেই দায়ী করতে হবে।

তালিকায় শীর্ষে থাকা আরও কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধেও একই অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তালিকায় বিজ্ঞান বিভাগের ‘শীর্ষ’ সৌরভ শ্রেষ্ঠ নামের এক শিক্ষার্থী ‘এইচ টু ও’ যে পানির সংকেত তা-ই জানেন না!

এই যখন পরিস্থিতি তখন অসদুপায়ের অভিযোগে এমন আরও ১৮ জন ‘মেধাবীকে’ গ্রেফতার করেছে বিহার পুলিশ।

উল্লেখ্য, এবার বিহারের পাবলিক পরীক্ষায় কেন্দ্রগুলোতে অভিভাবকদের নকল সরবরাহের ন্যাক্কারজনক ছবি প্রকাশিত হয়েছিলো ভারতসহ আন্তর্জাতিক গণমাধ্যমে।

ট্যাগ: পরীক্ষায় নকলরুবি রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

পরবর্তী

স্পেনকে বিদায় করে ইতালির প্রতিশোধ

পরবর্তী

স্পেনকে বিদায় করে ইতালির প্রতিশোধ

ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য সুখবর নেই!

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT